বাংলাদেশ

নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতা সরকারের মূল অগ্রাধিকার: মাহ্দী আমিন

প্রতিবেদক
জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান ৩২ বছর পর আবারও বড়পর্দায় ফিরছে অক্ষয়-রাভিনার জনপ্রিয় ছবি মোহরা ৩২ বছর পর আবারও বড়পর্দায় ফিরছে অক্ষয়-রাভিনার জনপ্রিয় ছবি মোহরা এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ ছাড়াল ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ ছাড়াল প্রধান উপদেষ্টা নিয়োগে পদ্ধতিগত জটিলতা নিয়ে আলোচনা প্রধান উপদেষ্টা নিয়োগে পদ্ধতিগত জটিলতা নিয়ে আলোচনা রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি জুলাই বিপ্লবে হামলার ঘটনায় মাকসুদ কামালসহ পাঁচজনের আত্মসমর্পণের নির্দেশ জুলাই বিপ্লবে হামলার ঘটনায় মাকসুদ কামালসহ পাঁচজনের আত্মসমর্পণের নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক রোডম্যাপ কর্মশালা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক রোডম্যাপ কর্মশালা অনুষ্ঠিত দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান
সব খবর

তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সচ্ছলতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। মঙ্গলবার সকালে রাজধানীর শেরাটন হোটেলে ‘ন্যাশনাল সামিট অন ইয়াং উইমেন’স এমপাওয়ারমেন্ট’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি অত্যন্ত দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে এবং চলতি অর্থবছরে ৪১ লাখ নারীর কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে।

নারীদের ক্ষমতায়ন ও শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মাহ্দী আমিন বলেন, সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা ভিন্ন। তাই তৃণমূলের পাশাপাশি সমাজের অন্যান্য স্তরের নারীদের আধুনিক দক্ষতা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে আরও যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তরুণ জনগোষ্ঠী দেশের জন্য একটি বড় সুবিধা। প্রধানমন্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ তিনজন নারী—তার মা, স্ত্রী ও কন্যার প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ রাষ্ট্র পরিচালনার প্রতিটি নীতিতে প্রতিফলিত হয় বলেও তিনি মন্তব্য করেন।

নারীদের উন্নয়নে ঐতিহাসিক ধারাবাহিকতার কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং গার্মেন্টস শিল্পের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সূচনা করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে রোল মডেল করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের কাজ করছে।

শিক্ষা ও খেলাধুলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, প্রাথমিক স্তর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে নতুন বই চালু করা হচ্ছে। এছাড়া ১৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে ১১ লাখ ছাত্র ও ১১ লাখ ছাত্রীর অংশগ্রহণ বিশ্বের বুকে এক বিরল দৃষ্টান্ত। শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল, বিনামূল্যে পোশাক ও জুতা বিতরণ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

মাহ্দী আমিন মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে বাস্তবমুখী কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ৩, ৬, ৯ মাস কিংবা ১ বছর মেয়াদি শর্ট কোর্স ও মাইক্রো ক্রেডিটের আধুনিক কারিগরি কোর্স চালু করা হচ্ছে। এছাড়া প্রবাসে কর্মসংস্থানের জন্য ভাষা শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে জামানতবিহীন ঋণ এবং উদ্ভাবনী ধারণার জন্য সিড ফান্ডিং ও সরকারি অনুদানের ব্যবস্থা করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়াতে ফিলিপাইন মডেল অনুসরণ করে নার্সিং ও কেয়ারগিভিং খাতে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফের দীর্ঘমেয়াদী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতকে একীভূত করে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সরকার কাজ করছে। অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের শিক্ষা বিভাগের প্রধান দীপা শংকর, ‘আর্ন’ প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান।