আইন ও আদালত

বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ ৫ আসামির

প্রতিবেদক
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ৯৮৫ গোলের মাইলফলকে রোনালদো মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ৯৮৫ গোলের মাইলফলকে রোনালদো নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান সেন্টমার্টিন খুললেও স্থানীয়দের কপালে দুশ্চিন্তা সেন্টমার্টিন খুললেও স্থানীয়দের কপালে দুশ্চিন্তা কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার রূপরেখা দিলেন ইইউ প্রধান উরসুলা কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার রূপরেখা দিলেন ইইউ প্রধান উরসুলা মার্কিনদের ওপর ইরানের হামলার পরিকল্পনা, সতর্ক যুক্তরাষ্ট্র: কী অস্ত্র হাতে? মার্কিনদের ওপর ইরানের হামলার পরিকল্পনা, সতর্ক যুক্তরাষ্ট্র: কী অস্ত্র হাতে? সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার
সব খবর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজন আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত বার কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাংবাদিক ফারজানা রূপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ আর থাকছে না।

বার কাউন্সিল জানিয়েছে, কোনো বিদেশি আইনজীবী মামলা পরিচালনার সময় পেশাগত অসদাচরণ করলে তাকে জবাবদিহির আওতায় আনার বা ব্যবস্থা নেওয়ার মতো কোনো বিধান তাদের আইনে নেই। সার্বিক বিষয় বিবেচনা করেই বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে সরাসরি লড়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শক হিসেবে বিদেশি আইনজীবীরা সহযোগিতা করতে পারবেন, সেই সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়ার জন্য যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। গত ১৪ আগস্ট তিনি বার কাউন্সিলের সচিবের কাছে এই আবেদন জমা দেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করে তিনি স্থানীয় আইনজীবীদের পাশাপাশি বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত থাকার অনুমতি চেয়েছিলেন। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হলের স্বাক্ষরিত সেই আবেদনটি ২৪ আগস্ট বার কাউন্সিল গ্রহণ করেছিল, যার বিষয়ে মুনসুরুল হক চৌধুরী গত ৩০ আগস্ট নিশ্চিত করেছিলেন।