শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, ঢাকা বোর্ডে শীর্ষে

প্রতিবেদক
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা লং ড্রাইভের বদলে জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর লং ড্রাইভের বদলে জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে চট্টগ্রামে চাঁদার দাবিতে প্রবাসীকে হুমকি, গ্রেপ্তার ১ চট্টগ্রামে চাঁদার দাবিতে প্রবাসীকে হুমকি, গ্রেপ্তার ১ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ শিক্ষামন্ত্রীর নিজ উপজেলা কচুয়ায় এইচএসসি ও আলিম ফলাফলে বড় বিপর্যয় শিক্ষামন্ত্রীর নিজ উপজেলা কচুয়ায় এইচএসসি ও আলিম ফলাফলে বড় বিপর্যয় বেকার যুবকদের জন্য সহজ শর্তে ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের বেকার যুবকদের জন্য সহজ শর্তে ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা, পিছিয়ে বরিশাল এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা, পিছিয়ে বরিশাল মশার লার্ভা নিয়ন্ত্রণে দেশি ৩ মাছ গাপ্পির চেয়ে কার্যকর: গবেষণা মশার লার্ভা নিয়ন্ত্রণে দেশি ৩ মাছ গাপ্পির চেয়ে কার্যকর: গবেষণা
সব খবর

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পাসের হারে সবচেয়ে এগিয়ে থাকা ঢাকা শিক্ষা বোর্ডের পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, বরিশাল শিক্ষা বোর্ড পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে, যেখানে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফলাফল প্রকাশ করেন। উদ্বোধনের পরপরই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করতে পারবে এবং পরীক্ষার্থীরা SMS-এর মাধ্যমেও তাদের ফলাফল জানতে পারবে।

এ বছর এইচএসসিতে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিভিন্ন বোর্ডের পাসের হারগুলো হলো: ঢাকা বোর্ডে ৬১.৮৩ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১.৪৪ শতাংশ। এছাড়া, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১. ০৭ শতাংশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯. ৪৩ শতাংশ।

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। এছাড়া, শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা যাবে।

এছাড়াও, পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এর জন্য HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরও জানিয়েছে যে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে গ্রহণ করা হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।