অপরাধ

শ্রীপুরে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, তিন সন্তান নিয়ে নারী উধাও

প্রতিবেদক
ইরানে পুলিশ হত্যার দায়ে দুইজনের ফাঁসি কার্যকর ইরানে পুলিশ হত্যার দায়ে দুইজনের ফাঁসি কার্যকর বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপের ফের রিমান্ড আবেদন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপের ফের রিমান্ড আবেদন সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় ‘রোকযানা’খ্যাত গায়ক শেখ শাহেদ আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় ‘রোকযানা’খ্যাত গায়ক শেখ শাহেদ অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির এলপিজি দাম বৃদ্ধিতে খালি সিলিন্ডার হাতে এনসিপির প্রতিবাদ, রাজপথে নামার আহ্বান এলপিজি দাম বৃদ্ধিতে খালি সিলিন্ডার হাতে এনসিপির প্রতিবাদ, রাজপথে নামার আহ্বান পোশাকশিল্পে অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পোশাকশিল্পে অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৮ কারখানায় ছুটি ঘোষণা আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৮ কারখানায় ছুটি ঘোষণা মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে মারধর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে মারধর দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি এখন অনানুষ্ঠানিক খাতে কাজ করছে দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি এখন অনানুষ্ঠানিক খাতে কাজ করছে
সব খবর

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা শাহিন হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাদিয়ারচালা এলাকার দুলালের বহুতল ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শাহিন (৩২) রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মো. রতন মিয়ার ছেলে এবং তিনি রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন ও আমেনা নামের এক নারী স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আমেনা একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আরব আলীর মেয়ে এবং তিনি তিন সন্তানের জননী। সোমবার সকাল ১০টার দিকে আমেনা তার তিন সন্তানকে নিয়ে বাসা তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে দুপুরে স্থানীয়রা তালাবদ্ধ ঘরের ভেতর শাহিনের মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। নিহতের বড় ভাই আজহার আহমেদ ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, আমেনা পরিকল্পিতভাবে শাহিনকে হত্যা করেছেন। আজহার আহমেদ জানান, সোমবার দুপুর ১২টার দিকে বন্ধু আল আমীনের মাধ্যমে তিনি ভাইয়ের মৃত্যুর খবর পান। তিনি আরও অভিযোগ করেন, আমেনা কৌশলে তার ভাইকে পরকীয়ার ফাঁদে ফেলেছিল এবং বিয়ের ভান করে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিল। আজহারের দাবি, শাহিনের গলায় কালো দাগ রয়েছে এবং আমেনা তার লোকজনকে নিয়ে গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিছানায় রেখে তালা মেরে পালিয়ে গেছে।

নিহতের মা রাহিমা অভিযোগ করেন, আমেনা তার ছেলেকে আটকে রেখেছিল এবং তার সঙ্গে দেখা করতে দিত না। এছাড়া আমেনা তার ছেলের বিদেশ যাওয়ার জন্য জমানো সব টাকা আত্মসাৎ করেছে। তিনি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।