বাংলাদেশ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রতিবেদক
ইরানে পুলিশ হত্যার দায়ে দুইজনের ফাঁসি কার্যকর ইরানে পুলিশ হত্যার দায়ে দুইজনের ফাঁসি কার্যকর বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপের ফের রিমান্ড আবেদন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপের ফের রিমান্ড আবেদন সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় ‘রোকযানা’খ্যাত গায়ক শেখ শাহেদ আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় ‘রোকযানা’খ্যাত গায়ক শেখ শাহেদ অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির এলপিজি দাম বৃদ্ধিতে খালি সিলিন্ডার হাতে এনসিপির প্রতিবাদ, রাজপথে নামার আহ্বান এলপিজি দাম বৃদ্ধিতে খালি সিলিন্ডার হাতে এনসিপির প্রতিবাদ, রাজপথে নামার আহ্বান পোশাকশিল্পে অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পোশাকশিল্পে অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৮ কারখানায় ছুটি ঘোষণা আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৮ কারখানায় ছুটি ঘোষণা মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে মারধর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে মারধর দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি এখন অনানুষ্ঠানিক খাতে কাজ করছে দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি এখন অনানুষ্ঠানিক খাতে কাজ করছে
সব খবর

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে নতুন করে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের পশ্চিম পাশে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন পুলিশ সদস্যরা। অন্যদিকে মিরপুর-১০, ১২ নম্বর এবং নান্না মার্কেট এলাকার বিভিন্ন গলি থেকে দলে দলে শ্রমিকরা এসে বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকরা তিন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় রাস্তায় বেঞ্চ ও কাঠের আসবাব জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ কয়েকজন শ্রমিককে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। মিরপুর-১১ ও আশপাশের এলাকায় বর্তমানে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য যে, গত শনিবার ও রোববার থেকেই মিরপুরের ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার সংঘর্ষের এক পর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এরপর সোমবারও শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। আজ মঙ্গলবারও একই দাবিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ করতে দেখা গেছে।