আইন ও আদালত

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি অভিযুক্ত

প্রতিবেদক
লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে
সব খবর

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তের খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মামলার সর্বশেষ অগ্রগতি জানতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাসহ ১৪ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কার্যালয়ে যান। এ সময় চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে পাওয়া গেছে।

অভিযুক্তদের তালিকায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবিরও রয়েছেন। এছাড়াও তৎকালীন পুলিশ, র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তবে তদন্তের স্বার্থে ৪০ জনের বেশি অভিযুক্তের সবার নাম এখনই প্রকাশ করা হয়নি, কারণ প্রসিকিউশনের আশঙ্কা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলে অভিযুক্তদের কেউ কেউ আত্মগোপন করতে পারেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খসড়া প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে এবং বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। নির্ধারিত সময় অনুযায়ী চলতি সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রাণহানির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। এ সময় গুলি, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনায় অনেকে হতাহত হন এবং সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে যায়।