আইন ও আদালত

শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জনের পরিচয় শনাক্ত: খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

প্রতিবেদক
লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে
সব খবর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঘটা হত্যাযজ্ঞের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, দীর্ঘ ও নিখুঁত তদন্ত শেষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই সংক্রান্ত একটি খসড়া প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দিয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, স্বচ্ছ বিচার নিশ্চিত করতে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে এই প্রতিবেদনটি বর্তমানে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রতিবেদনটি নিয়ে আজ হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মামলার আসামিদের বিষয়ে জানতে চাওয়া হলে মো. আমিনুল ইসলাম জানান, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান এবং তৎকালীন বিজিবি প্রধানসহ বেশ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে আসামিদের নামের তালিকায় সংযোজন বা বিয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিহতের সংখ্যা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তারা প্রাথমিকভাবে ৬১ জনের একটি তালিকা পেলেও এখন পর্যন্ত ৫৮ জনের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আজকের এই পর্যালোচনা বৈঠক ও সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।