বিশ্ব

দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর

প্রতিবেদক
নিট প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় ককরোচ পার্টি, সরকারের অনীহা নিট প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় ককরোচ পার্টি, সরকারের অনীহা সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিলেন ট্রাম্প সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিলেন ট্রাম্প দিনাজপুরে ৯ নারীকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ দিনাজপুরে ৯ নারীকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি খাতা কেনায় বড় দুর্নীতির অভিযোগ কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি খাতা কেনায় বড় দুর্নীতির অভিযোগ ভাসমান এলএনজি টার্মিনাল চালু নিয়ে অনিশ্চয়তা, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ভাসমান এলএনজি টার্মিনাল চালু নিয়ে অনিশ্চয়তা, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট রাষ্ট্রপতির পদত্যাগ: নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন রাষ্ট্রপতির পদত্যাগ: নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন জ্বর হলে অ্যান্টিবায়োটিক নয়, চিকিৎসকের পরামর্শের তাগিদ বিশেষজ্ঞদের জ্বর হলে অ্যান্টিবায়োটিক নয়, চিকিৎসকের পরামর্শের তাগিদ বিশেষজ্ঞদের গাজীপুরের যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সব খবর

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধী রাজনীতিবিদদের সংঘাত বুধবার আরও তীব্র আকার ধারণ করেছে। সংসদের উভয় কক্ষের অধিবেশন টানা তৃতীয় দিনের মতো ভন্ডুল হয়ে গেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি সমর্থন করে জানিয়েছেন, গত এক দশকে ১৫৪টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও একজন অপরাধীকেও এখন পর্যন্ত শাস্তি দেওয়া সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিচার ও প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা অত্যন্ত ন্যায্য দাবি। কংগ্রেস এই দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রতিদিন বাড়ছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী সেখানে জড়ো হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বিনা পয়সায় খাবার ও পানীয় সরবরাহ করছেন। এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেলিভারি সংস্থার মাধ্যমেও খাবার পাঠানো হচ্ছে যন্তর মন্তরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আন্দোলনকারী নেতারা এখন সামাজিক মাধ্যমে আর খাবার না পাঠানোর আবেদন জানিয়েছেন। এর আগে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সংসদ ভবন চত্বরে বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকায় কোনো আলোচনাই সম্ভব হয়নি। সরকার আলোচনার প্রস্তাব দিলেও ছাত্রনেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মন্ত্রীদের বাসভবনে কোনো বৈঠক হবে না। সরকারের পক্ষ থেকে জানানোও হয়েছিল, স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে বুধবার দুপুর ১২টায় বৈঠকে আসবেন সিজেপির প্রতিনিধিরা। সরকার যদি সত্যিই আলোচনায় আগ্রহী হয়, তবে তাদের যন্তর মন্তরে এসে কথা বলতে হবে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাংকা জানিয়েছেন, দাবি না মানলে আন্দোলনের ব্যাপ্তি আরও বাড়বে। তারা সরকারকে সতর্ক করে বলেছেন, ২০ জুলাই যা হয়েছে, তা “ট্রেলার” মাত্র, পুরো সিনেমা নয়।

এদিকে, গুজরাটের আহমেদাবাদেও এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে, যেখান থেকে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজেপি নেতাদের অভিযোগ, এই আন্দোলনের পেছনে বিদেশি চক্রান্ত কাজ করছে এবং মোদি সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বিক্ষোভকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন।

দিল্লি হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছেন যেন শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সব তথ্য, নথি এবং সিসি ক্যামেরার ফুটেজ অক্ষত রাখা হয়। আদালত পুলিশি কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, এই অত্যাচারের ঘটনা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, আন্দোলনকারী ছাত্রনেতারা অনশনরত সোনম ওয়াংচুককে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।