আইন ও আদালত

২৭ বছর ধরে চলছে সাজানো মামলার বিচার, আদালতে আসেননি বাদী-সাক্ষীরা

প্রতিবেদক
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত
সব খবর

১৯৯৯ সালের ২৫শে নভেম্বর রাজধানীর মতিঝিলে চলন্ত ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় ট্রাকচালক নওশাদ নসুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার বিচার গত ২৭ বছরেও শেষ হয়নি। তৎকালীন মতিঝিল থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছিলেন। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও, দীর্ঘ তিন বছর তদন্ত শেষে ২০০২ সালে দাখিল করা অভিযোগপত্রে প্রধান আসামিসহ ২০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। এরপর থেকে বাকি ৮ আসামি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

মামলার নথি অনুযায়ী, অভিযোগপত্রে ১৭ জন সাক্ষীর নাম থাকলেও গত ২৭ বছরে তাদের কেউই আদালতে সাক্ষ্য দেননি। সাক্ষীদের মধ্যে রয়েছেন এসআই মাহবুবুর রহমান, এসআই ইসহাক মল্লিক, এসআই রফিকুল ইসলাম, এএসআই হারুনুর রশীদ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এবং ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লেকচারার ডা. মোস্তাক রহিম। তাদের হাজির করতে বারবার সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও কোনো কাজ হয়নি। এমনকি ২০১৮ সালে মামলার বাদী এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাকে আদালতে আনা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট নথি থেকে জানা যায়, এ পর্যন্ত অন্তত ২৬০ বার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ায় প্রতিবারই শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সাক্ষীদের আদালতে হাজির করতে রাষ্ট্রপক্ষের ধারাবাহিক ব্যর্থতার কারণেই মামলাটি ঝুলে আছে। তারা মামলাটি খারিজের আবেদন করলেও আদালত বারবার শুনানির তারিখ নির্ধারণ করছেন।

আইনজীবী এডভোকেট শাকিল আহমেদ রিপন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো এই মামলায় সাক্ষী না আসায় আসামিরা বছরের পর বছর হয়রানির শিকার হচ্ছেন, যা অমানবিক। এডভোকেট জয়নাল আবেদীন মিসবাহ জানান, তদন্ত কর্মকর্তা ও সরকারি সাক্ষীদের আদালতে হাজির করতে না পারায় মামলাটি ঝুলিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। আসামিরা অসহনীয় যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং বিষয়টি উচ্চ আদালতের নজরে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা। ২০০২ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে শুরু করে বিভিন্ন আদালতে ঘুরেও মামলাটি এখন পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পর্যায়েই আটকে আছে।