জীবনযাপন

কেরলায় যমজ ভাই-বোনের বিয়ে: পুরোহিতও যমজ

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

বিয়ের দিন মানুষের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত, তবে ভারতের কেরালায় ঘটা এক বিয়ের ঘটনা স্মৃতিকে করেছে আরও বিশেষ। সম্প্রতি সেখানে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শুধু পাত্র-পাত্রীরাই যমজ নন, পুরো আয়োজনটি পরিচালনা করেছেন যমজ পুরোহিত।

গত বৃহস্পতিবার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অখিল কে থমাসের সঙ্গে ম্যাগি মেরি থমাসের এবং তার যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্র অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপারম্বিল এলাকার কুঞ্জুমন থমাস ও জোমলের সন্তান। অন্যদিকে, পাত্রী ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুম্বলুভেলিলের কুলাথুর এলাকার টমিচান ও মেরিকুট্টির যমজ কন্যা।

বিয়ের প্রতিটি পর্বে যমজদের অংশগ্রহণ ছিল এই আয়োজনের বিশেষত্ব। কাঞ্জিরাপল্লি ডায়োসিসের যমজ যাজক ফাদার আন্তো পেজুমকাটিল এবং ফাদার আজো পেজুমকাটিল এই বিয়ে পড়ান। তাদের সহায়তা করেন পালারের যমজ দুই ভাই জেরন জেমস ও জোহন জেমস।

যমজ বোনেরা জানান, ছোটবেলা থেকেই তাদের এমন একটি বিয়ের স্বপ্ন ছিল, যা তাদের পরিবারও সমর্থন করেছে। যমজ যাজকদের খুঁজে পাওয়ার বিষয়ে তারা বলেন, কোঠানাল্লুরের একটি গির্জায় তাদের সন্ধান পাওয়ার পর আমন্ত্রণ জানালে তারা সানন্দে রাজি হয়ে যান। যাজকরাও এই অভিজ্ঞতাকে আজীবন মনে রাখার মতো একটি বিশেষ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তারা জানান, এই আয়োজন ভালোবাসা ও একাত্মতার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে।

পেশাগত জীবনে পাত্র অখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত এবং পাত্রী ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। দুই পরিবারের বহু বছরের লালিত স্বপ্নের এই বাস্তবায়নের মাধ্যমে তারা এক নতুন অধ্যায়ের সূচনা করলেন।