বিনোদন

শিল্পকলা একাডেমিতে তিন দিনের চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ৬ সিনেমা

প্রতিবেদক
ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন
সব খবর

চলচ্চিত্রপ্রেমীদের জন্য তিন দিনব্যাপী এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘সবার জন্য সিনেমা, সবার জন্য শিল্প ও সংস্কৃতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে বড়পর্দায় বিনামূল্যে প্রদর্শিত হবে ছয়টি প্রশংসিত বাংলাদেশি সিনেমা। একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে ‘চলচ্চিত্র উৎসব: একল সেকল’ শীর্ষক এই আয়োজনটি আগামী ৯ আগস্ট শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে। উৎসবের সব প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং দর্শকদের জন্য তা উন্মুক্ত থাকবে।

উৎসবে প্রদর্শিত নতুন সিনেমার মধ্যে রয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ নুরুজ্জামানের ‘মাস্তুল’ এবং আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’। উৎসবের প্রথম দিন ৯ আগস্ট বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। একই দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’।

১০ আগস্ট উৎসবের দ্বিতীয় দিনে বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকরা উপভোগ করতে পারবেন মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাস্তুল’।

উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। তিন দিনের এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ সিনেমাটি প্রদর্শনের মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের প্রতিটি প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এবং তারা বিনামূল্যে বড়পর্দায় এই সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন।