বিনোদন

নিষিদ্ধ পণ্য প্রচারে আইনি বিপাকে শাহরুখ-অজয় ও টাইগার শ্রফ

প্রতিবেদক
আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা
সব খবর

ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্য ‘পান মসলা’ পরোক্ষভাবে প্রচারের অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে রাজ্যটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তুকারাম মুন্ধের নেতৃত্বাধীন এই সংস্থাটি তারকাদের কাছে ৯ পৃষ্ঠার একটি নোটিশ পাঠিয়েছে। এতে তাদের অবিলম্বে এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রচারমূলক সব পোস্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালে পান মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বিমল’-এর এলাচির একটি বিজ্ঞাপনে এই তিন তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। এফডিএ-র নোটিশে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এটি ‘বিমল এলাচি’র বিজ্ঞাপন মনে হলেও, বিমল ব্র্যান্ডটি মূলত পান মসলার সঙ্গেই ব্যাপকভাবে পরিচিত। মহারাষ্ট্রে পান মসলা তৈরি, সংরক্ষণ, পরিবহন, বণ্টন ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষের মতে, বিজ্ঞাপনে বিমল নামটির ব্যবহার ভোক্তাদের বিভ্রান্ত করছে এবং পরোক্ষভাবে নিষিদ্ধ পণ্যের মূল ব্র্যান্ডটিকেই প্রচার করতে সহায়তা করছে।

ভুল তথ্য বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অংশ নেওয়ার দায়ে রাজ্যটির ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযুক্তদের ১০ লাখ থেকে ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া আইন অনুযায়ী তাদের যেকোনো পণ্যের প্রচারণায় সর্বোচ্চ ৩ বছরের জন্য নিষিদ্ধ করার বিধানও রয়েছে। এই প্রেক্ষাপটে এফডিএ কর্তৃপক্ষ তারকাদের কাছে তাদের স্পন্সরশিপ চুক্তিপত্র, প্রচারের বিস্তারিত বিবরণ এবং পণ্যটি প্রচারের আগে তারা কী ধরনের যাচাই-বাছাই করেছিলেন, তার প্রমাণাদি তলব করেছে।

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে বিমল এলাচির একই ধরনের বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। সে সময় তিনি ভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে চুক্তি থেকে সরে দাঁড়ান এবং বিজ্ঞাপনের পুরো পারিশ্রমিক জনকল্যাণমূলক কাজে দান করার ঘোষণা দিয়েছিলেন।