স্বাস্থ্য

কক্সবাজারে বিএফডিএসের জরুরি সভা: ডেন্টাল খাতের উন্নয়নে নতুন রূপরেখা

প্রতিবেদক
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ আগস্ট আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ আগস্ট নেক আমল করলে দুনিয়াতে যেসব পুরস্কার পাওয়া যায় নেক আমল করলে দুনিয়াতে যেসব পুরস্কার পাওয়া যায় নিট প্রশ্নফাঁস ও মন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দিল্লির রাজপথ নিট প্রশ্নফাঁস ও মন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দিল্লির রাজপথ বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি যে তারকারা বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি যে তারকারা বার্সেলোনায় ফেরান তোরেসের ম্যুরাল মুছে ফেলল সিটি কাউন্সিল বার্সেলোনায় ফেরান তোরেসের ম্যুরাল মুছে ফেলল সিটি কাউন্সিল কালীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও কালীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও দেশের ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত দেশের ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত ইরানের ভূখণ্ডে হামলার পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি আরাগাচির ইরানের ভূখণ্ডে হামলার পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি আরাগাচির পোশাক শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাক শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন
সব খবর

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডেন্টাল পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স’ (বিএফডিএস)-এর একটি গুরুত্বপূর্ণ জরুরি সভা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ‘বে ওয়াচ রিসোর্ট’-এ অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সভায় সংগঠনের নেতৃবৃন্দ ডেন্টিস্ট্রি পেশার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ডেন্টাল সেক্টরের ভাবমূর্তি সুদৃঢ় করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজেদুল আসিফ ফারজানের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন বিএফডিএস-এর সভাপতি ডাঃ রকিবুল হোসেন রুমি। তিনি সংগঠনের গত আট বছরের সফল পথচলার কথা উল্লেখ করে বলেন, বিগত বছরগুলোতে বিএফডিএস যে সংখ্যক প্রফেশনাল ইভেন্ট সফলভাবে সম্পন্ন করেছে, তা দেশের অন্য কোনো সংগঠনের জন্য একটি অনন্য দৃষ্টান্ত।

সংগঠনের মহাসচিব ডাঃ মোঃ আসাফুজ্জোহা রাজ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সদস্যদের নিবিড় একাত্মতা আগামী দিনে ডেন্টাল পেশার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে। এই ঐক্য ও কর্মস্পৃহা বজায় থাকলে বিশ্বজুড়ে বাংলাদেশের ডেন্টিস্ট্রির ভাবমূর্তি আরও গৌরবময় হবে।

সভায় সংগঠনের আর্থিক স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কোষাধ্যক্ষ ডাঃ সামস জামান বাবু এবং ডাঃ সাইফুর পরাগ বিগত অর্থবছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব পেশ করেন। তাঁরা জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই বিএফডিএস আর্থিক হিসাব-নিকাশে কঠোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে চলছে।

সভায় বিএফডিএস-এর আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক বিস্তার এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি দূরদর্শী রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ডাঃ রবিউল হোসেন, ডাঃ মামুনুর রশিদ, ডাঃ শামীম সুলতানা রুমা, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ সমির বণিক, ডাঃ আয়েশা, ডাঃ সামসুন্নাহর, ডাঃ মুবাশে্বরুল হক, ডাঃ ফাজলে রাব্বি, ডাঃ তানজিম, ডাঃ সালসাবিল, ডাঃ সুজা উদ্দিন পরাগ, ডাঃ সাহরিয়ার পরশ, ডাঃ রিপন চৌধুরী, ডাঃ সাফি, ডাঃ মিলন, ডাঃ ইসরাত জেরিন, ডাঃ সিফাত উদ্দিন খান, ডাঃ তানভীর, ডাঃ রাকিবুল হাসান, ডাঃ নাবিল, ডাঃ মাসুম, ডাঃ খালিদ, ডাঃ নবীন, ডাঃ হিমেল, ডাঃ রুমকি ও ডাঃ লায়লাসহ দেশের প্রথিতযশা ডেন্টাল বিশেষজ্ঞ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার সক্রিয় অংশগ্রহণে এই জরুরি সভাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।