জীবনযাপন

খাদ্যে ভেজাল: সিসা, নিষিদ্ধ রং, ইউরিয়া ও মলের জীবাণুর ভয়াবহ চিত্র

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এক ভয়াবহ চিত্র উন্মোচন করেছে, যেখানে দেশের খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকারক রাসায়নিকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। চাল, ডাল থেকে শুরু করে শিশুখাদ্য ও জীবন রক্ষাকারী পানি পর্যন্ত সবকিছুতেই মিলেছে ক্ষতিকারক রাসায়নিক, ভারী ধাতু এবং নিষিদ্ধ উপাদানের ছড়াছড়ি। এই অনিরাপদ খাদ্য মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

রাজধানীর শাকসবজিতে স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় আট গুণ বেশি সিসা পাওয়া গেছে। যেখানে ০.৩ পিপিএম সিসা থাকা স্বাভাবিক, সেখানে সংগৃহীত নমুনায় সর্বোচ্চ ২.৩৭ পিপিএম পর্যন্ত সিসা মিলেছে। এছাড়াও, কিছু সবজির নমুনায় ই-কোলাই, ফিকাল কলিফর্ম এবং সালমোনেলার মতো জীবাণুর উপস্থিতি ধরা পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি করতে পারে, শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এবং উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

নিত্যপ্রয়োজনীয় মসলা ও খাবারে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহারও আশঙ্কাজনক হারে বেড়েছে। কক্সবাজার, মৌলভীবাজার ও বগুড়ার মরিচের গুঁড়ায় ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ কৃত্রিম রং সুদান ডাই (Sudan-I) পাওয়া গেছে। কক্সবাজারের একটি নমুনায় এর মাত্রা ছিল ১২৪২.৩২৪ পিপিএম, যা নিয়মিত গ্রহণে লিভার ও মূত্রথলির ক্যান্সার সৃষ্টি করতে পারে।

ডালডায় বিপজ্জনক মাত্রার ট্রান্স ফ্যাট পাওয়া গেছে। কুমিল্লার একটি ডালডার নমুনায় সর্বোচ্চ ৩০.৯৮% ট্রান্স ফ্যাট মিলেছে, যেখানে অনুমোদিত সীমা মাত্র ২%। ভোলা ও পাবনার ডালডাতেও যথাক্রমে ২৩.৯৩% ও ২০.৫৩% ট্রান্স ফ্যাট পাওয়া গেছে। মাখন ও মার্জারিনেও যথাক্রমে ৮.৪৪% ও ১০.৭% পর্যন্ত ট্রান্স ফ্যাট মিলেছে। ট্রান্স ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগ, স্ট্রোক এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়।

ঝালকাঠি থেকে সংগৃহীত মুড়িতে সর্বোচ্চ ৬৭৫৮.৭ মিলিগ্রাম ইউরিয়া পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। ফেনী, ঠাকুরগাঁও এবং সাতক্ষীরার মুড়িতেও উচ্চমাত্রায় ইউরিয়া পাওয়া গেছে, যা পাকস্থলীর প্রদাহ, আলসার এবং দীর্ঘমেয়াদে কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে।

বাজারে প্রচলিত বিভিন্ন ব্রান্ডের সস ও আচারে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত বেনজোয়িক অ্যাসিডের অতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। সসের ক্ষেত্রে অনুমোদিত সীমা ৭৫০ পিপিএম হলেও রংপুরের একটি নমুনায় ২৩২৭২ পিপিএম এবং কুড়িগ্রাম ও ভোলার আচারে ১০০০ পিপিএম সীমার বিপরীতে ৩০০০ পিপিএমের বেশি বেনজোয়িক অ্যাসিড মিলেছে।

পানিতেও মারাত্মক ক্ষতিকারক ফেক্যাল কলিফর্ম এবং টোটাল কলিফর্মের উপস্থিতি পাওয়া গেছে, যা মানুষের বা পশুর মলমূত্রের সরাসরি দূষণ নির্দেশ করে। বাগেরহাট, দিনাজপুর ও খাগড়াছড়ির পানিতে এই জীবাণু শনাক্ত হয়েছে। দিনাজপুরের প্রতি ১০০ মিলিলিটার পানিতে ১২০ সিএফইউ ফেক্যাল কলিফর্ম এবং খাগড়াছড়িতে ৬০ সিএফইউ পাওয়া গেছে। এছাড়াও, কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে সংগৃহীত মোরগ পোলাও, চিংড়ি ও ভাতে ই-কোলাই (E. coli) ও সালমোনেলার মতো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।

সরিষার তেলে উচ্চমাত্রার অ্যাসিড পাওয়া গেছে, যা তেলের গুণগত মান অবনতি বা উৎপাদন প্রক্রিয়ার ত্রুটি নির্দেশ করে। লক্ষ্মীপুর থেকে সংগৃহীত সরিষার তেলে ৫.৩ মাত্রার অ্যাসিড ভ্যালু পাওয়া গেছে, যেখানে সর্বোচ্চ সীমা ছিল ৩.০। সয়াবিন তেলের কিছু নমুনায় ভিটামিন ‘এ’-এর ঘাটতি এবং কয়েকটি নমুনায় অনুমোদিত সীমার চেয়ে বেশি ট্রান্স ফ্যাট (সর্বোচ্চ ৬.৬২%) পাওয়া গেছে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

খুলনা থেকে সংগ্রহ করা মধুর নমুনায় অতিরিক্ত সুক্রোজ এবং বিভিন্ন জেলার নমুনায় অতিরিক্ত ফ্রুক্টোজ ও গ্লুকোজ শনাক্ত হয়েছে। রাজবাড়ী ও চট্টগ্রামের ঘি’র নমুনায় মিল্ক ফ্যাটের পরিমাণ কম বা অনুপস্থিত ছিল, যা প্রকৃত ঘি’র মান পূরণ করে না। বরিশাল থেকে সংগ্রহ করা মিল্ক পাউডারে সিসা শনাক্ত হয়েছে, যা শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই উদ্বেগজনক। এছাড়াও, বিভিন্ন ফলের পানীয়, সফট ড্রিংক ও কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়তে অতিরিক্ত বেনজোয়িক অ্যাসিড, টারট্রাজিন এবং ক্যাফেইন পাওয়া গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেন, যে খাবার মানুষকে বাঁচিয়ে রাখে, সেই খাবারেই বিষ পাওয়া যাচ্ছে। খাদ্য নিরাপত্তাহীনতা দূর না করলে জনগণ ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, পেপটিক আলসারের মতো রোগে আক্রান্ত হবে। তাই উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও ভোগ—প্রতিটি পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের কার্যকর নজরদারি ও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের নিরাপদ মাত্রা এবং ফল পাকাতে ব্যবহৃত হরমোনের অনুমোদন ও ব্যবহারবিধি নির্ধারণ করতে হবে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত আইন ও বিধিবিধানের কার্যকর প্রয়োগ এবং ভেজালকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি, ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিয়মিত খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে ফলাফল জনসাধারণকে জানাতে হবে। অতিরিক্ত পেস্টিসাইড, কেমিক্যাল ও প্লাস্টিকের ব্যবহার খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। কৃষিতে পেস্টিসাইড ব্যবহারের পর নির্ধারিত সময় অপেক্ষা না করে দ্রুত ফসল বাজারজাত করলে খাদ্যে ক্ষতিকর অবশিষ্টাংশ থেকে যেতে পারে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, ভেজাল রোধে তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন এবং জরিমানা ও কারখানা বন্ধ করার মতো ব্যবস্থা নিচ্ছেন। তবে তিনি নাগরিকদের সচেতন হওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, ল্যাব ও লোকবল সংকট রয়েছে; পর্যাপ্ত লোকবল পেলে তারা আরও বেশি পরীক্ষা ও অভিযান চালাতে পারবেন।