বাংলাদেশ

খাগড়াছড়িতে আকস্মিক বন্যা: দীঘিনালায় ৮০০ পরিবার পানিবন্দি

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

খাগড়াছড়িতে আকস্মিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার গভীর রাতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, ফুটবিল ও খবং পড়িয়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চরম বিপাকে পড়েছেন। আকস্মিক পানি বৃদ্ধির ফলে ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তাঘাট ও বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, হঠাৎ পানি আসায় তারা কিছুই সরিয়ে নিতে পারেননি; অনেকের ঘরবাড়ি ডুবে যাওয়ার পাশাপাশি গৃহপালিত হাঁস-মুরগি ও গবাদি পশু পানিতে ডুবে মারা গেছে। এছাড়া ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

একই সময়ে দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে, যেখানে প্রায় ৮০০ পরিবার বর্তমানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। বৃষ্টিপাতের ফলে দীঘিনালা-মাইনি ও দীঘিনালা-কবাখালী সড়কসহ জামতলী, নীলমঞ্চল ও হিন্দুপাড়া এলাকা পানির নিচে তলিয়ে গেছে। দীঘিনালা চৌমুহনী স্টিল ব্রিজের দুই পাশের সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। তবে দীঘিনালা-মাইনি ও দীঘিনালা-লংগদু সড়কের ওপর দিয়ে পানি বয়ে গেলেও যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দীঘিনালায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, গত নয় বছরের মধ্যে এমন ভয়াবহ আকস্মিক বন্যা তারা আগে দেখেননি। পানি আরও বাড়লে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন তারা। এদিকে, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের দ্রুত সব ধরনের সহায়তা প্রদান করা হবে।