অপরাধ

রাজবাড়ীর গোয়ালন্দে চা দোকানি ফারুক হত্যার ঘটনায় ভাইসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

রাজবাড়ীর গোয়ালন্দে চায়ের দোকানদার ফারুক শেখ (৪৮) হত্যার ঘটনায় তার আপন ছোটভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফারুকের ছোটভাই বারেক শেখ (৪৪), চায়ের দোকানের কর্মচারী মো. আলমগীর হোসেন ওরফে আলম (২৬) এবং মো. রুবেল শেখ (৩০)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এই তথ্য জানান। পুলিশ জানায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ থেকে বারেক তার বড় ভাইকে হত্যার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি আলম ও রুবেলকে ১ হাজার ৭০০ টাকা প্রদান করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২২ আগস্ট দুপুরে আলম ও রুবেল বাড়িতে ঢুকে ঘুমন্ত ফারুককে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় বারেক বাড়ির বাইরে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছিলেন। গ্রেপ্তার করার পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত দুটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়েছে। এছাড়াও আলম ও রুবেলের বাড়ি থেকে রক্তের দাগযুক্ত জিন্স প্যান্ট ও টি-শার্ট জব্দ করেছে পুলিশ।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তিন আসামিই আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।