রাজনীতি

মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন বার্তা দিল তারেক রহমানের সরকার

প্রতিবেদক
ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সব খবর

সরকার গঠনের ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভার সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টনের মাধ্যমে বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এবারের রদবদলের মূল উদ্দেশ্য হিসেবে কাজের গতি বাড়ানো, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, শূন্যপদ পূরণ, জোটসঙ্গীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং মন্ত্রীদের কর্মদক্ষতার ভিত্তিতে দায়িত্ব পুনর্বিন্যাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুক্রবার নতুন সদস্যরা শপথ গ্রহণ করার পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

আলোচিত পরিবর্তনের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জহির উদ্দিন স্বপন সরে দাঁড়িয়েছেন এবং তিনি এখন মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার স্থলে তথ্যমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়েছেন ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এই রদবদলকে রাজনৈতিক সমন্বয় এবং শরিকদের সরকারে প্রতিনিধিত্ব দেওয়ার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ১৮০ দিন পর এই পরিবর্তনকে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরুর ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ছয় মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও সিদ্ধান্ত বাস্তবায়নের গতি পর্যালোচনার পরই এই পুনর্বিন্যাস করা হয়েছে। সরকারের অগ্রাধিকার অনুযায়ী যারা ফল দেখাতে ব্যর্থ হবেন, ভবিষ্যতে তাদের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

প্রশাসনিক স্থবিরতা কাটাতে দীর্ঘদিন শূন্য থাকা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রু জেরীকে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা বেগমকে খাদ্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার এটা স্পষ্ট করেছে যে, মন্ত্রণালয়ের দায়িত্ব স্থায়ী নয় বরং কর্মদক্ষতা ও সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে তা পরিবর্তনযোগ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের পরিধি বাড়াতে ও কূটনীতি সক্রিয় করতে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। উপদেষ্টার পদ থেকে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে, যেখানে আগে থেকেই শামা ওবায়েদ দায়িত্ব পালন করছেন। এছাড়া ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ অসুস্থ থাকায় মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি ধরে রাখতে গাইবান্ধার সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে নতুন প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।