অর্থনীতি

১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের জমানো টাকার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত আর থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, মো. কবির আহমাদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সাক্ষাৎকালে গভর্নর মো. মোস্তাকুর রহমান স্পষ্ট করেন যে, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও গ্রাহকদের মধ্যে কিছুটা অস্পষ্টতা রয়ে গিয়েছিল। তাই ব্যাংক কর্তৃপক্ষকে আমানতকারীদের বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করতে বলা হয়েছে। গভর্নর জানান, আন্তর্জাতিক রীতি মেনে এর আগে দুই বছরের মুনাফা কর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এখন প্রত্যাহার করা হলো।

বর্তমানে গত বছরের ২৯ ডিসেম্বরের ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। এখন ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। এতে ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য যে, চলতি বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একীভূত পাঁচ ব্যাংকের মুনাফা কর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। তখন ব্যাংকগুলোর প্রশাসককে জানানো হয়েছিল যে, আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না। প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি বর্তমানে দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের দীর্ঘদিনের প্রতিবাদের মুখে এই নিয়মটি প্রত্যাহার করা হলো।