জীবনযাপন

পদ্মপাতায় ভাসার লড়াইয়ে বিশ্বরেকর্ড গড়ার প্রতিযোগিতা

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের
সব খবর

সাধারণত শাপলা বা পদ্মবিলে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অনেকেরই আছে, কিন্তু বিশাল কোনো পদ্মপাতার ওপর ভেসে থাকার অভিজ্ঞতা বেশ দুর্লভ। এই অভিজ্ঞতাকেই কেন্দ্র করে চলতি মাসে বিশ্বজুড়ে আয়োজিত হয়েছে এক অনন্য প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের ডেনভার বোটানিক গার্ডেনস প্রতিবছর এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্ভিদ উদ্যানের কর্মীরা নিজেদের চাষ করা ‘ভিক্টোরিয়া’ প্রজাতির বিশাল পদ্মপাতার ওজন সহ্য করার ক্ষমতা মেপে রেকর্ড গড়ার লড়াইয়ে নামেন।

প্রতিযোগিতার নিয়মটি বেশ সহজ। বাগানের কর্মীরা তাদের চাষ করা পাতার ওপর ভারী জিনিস রেখে দেখেন তা কত ওজন সহ্য করতে পারে। এরপর ছবিসহ তথ্য সোশ্যাল মিডিয়ায় জমা দিতে হয়। ‘ভিক্টোরিয়া’ প্রজাতির পদ্মগুলো তাদের অতিকায় আকারের জন্য সুপরিচিত। দীর্ঘ ১৭৭ বছর ভুল চেনার পর ২০২২ সালে এই পরিবারের ‘ভিক্টোরিয়া বলিভিয়ানা’ নামের একটি নতুন প্রজাতি শনাক্ত হয়, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পদ্ম প্রজাতির মর্যাদা পেয়েছে।

গতবারের বিজয়ী প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ‘কিউ গার্ডেনস’ এবারও প্রতিযোগিতায় অংশ নেয়। তারা ২ মিটার লম্বা একটি পাতা বেছে নিয়ে প্রথমে খাবারের ক্যান দিয়ে ওজন পরীক্ষা শুরু করে। তাদের উদ্যানতত্ত্ববিদ মার্টিন সিলনেভস পাতার ওপর ৪ কেজি ওজনের একটি প্লাস্টিকের তক্তা রাখেন এবং তাতে প্রায় ৮১ কেজি ওজনের ১০০টি ক্যান বসান। এরপর এক কর্মী পাতার ওপর বসলে পাতাটি ১০২ কেজি ওজন নিয়ে ভেসে ছিল। তবে দুজন কর্মী একসঙ্গে বসায় পাতাটি বাঁকা হয়ে পানি ঢুকতে শুরু করে। সিলনেভস জানান, প্রকৃতির এই অদ্ভুত ক্ষমতা দেখে তিনি অবাক হয়েছেন এবং কাজ শেষে পাতাগুলোকে জৈব সার তৈরির জন্য পাঠানো হয়।

আমেরিকার ‘ফিপস কনজারভেটরি’ নামক উদ্ভিদ উদ্যানটি প্রতিযোগিতায় সৃজনশীলতার পরিচয় দিয়েছে। তারা ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গল্পের আদলে সেজে পদ্মপাতার ওপর টেবিল-চেয়ার সাজিয়ে ৭৩ কেজি ওজনের ভারসাম্য বজায় রেখে বিকেলের চা খাওয়ার দৃশ্য তৈরি করে। তবে সবচেয়ে চমকপ্রদ সাফল্য দেখিয়েছে গতবারের বিজয়ী দল ‘বক টাওয়ার গার্ডেনস’। তারা পাতার ওপর সোজা কাঠের তক্তা বিছিয়ে জিমের ভারী ওজন চাপাতে শুরু করে। অবাক করার মতো বিষয় হলো, পাতাটি ভেঙে না গিয়ে মোট ১২৯ কেজি ওজন ভাসিয়ে রেখে বিশ্বরেকর্ড গড়েছে।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের আটটি দেশ থেকে প্রায় ৫০টি উদ্ভিদ উদ্যান অংশ নিয়েছে। এখন সবার নজর ১২৯ কেজির এই বিশাল রেকর্ড ভাঙার অপেক্ষায়। এই মাসের শেষ দিকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

এটা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পদ্ম প্রজাতির মর্যাদা পেয়েছে।.চাঁদ কীভাবে পৃথিবীতে জোয়ার-ভাটা ঘটায় .যুক্তরাজ্যের ‘কিউ গার্ডেনস’ ছিল ২০২৩ সালের বিজয়ী প্রতিষ্ঠান।