রাজনীতি

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন

প্রতিবেদক
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির
সব খবর

দীর্ঘদিন ধরে বিতর্কিত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন। বিলটি উত্থাপনের সময় নতুন বাহিনীর রূপরেখা ও প্রয়োজনীয়তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার মধ্যে প্রাণবন্ত বিতর্ক ও পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন করা হয়।

বিলটি উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী র‌্যাব বিলুপ্ত করা হচ্ছে। তবে মাদকের মতো অপরাধ, জুয়া ও সাইবার অপরাধ দমনে পুলিশের অধীনে একটি অত্যাধুনিক ও সুসজ্জিত এলিট ফোর্স সময়ের দাবি। পুলিশের অতীতের কর্মকাণ্ডের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের প্রধানের অপরাধের জন্য পুরো প্রতিষ্ঠান বিলুপ্ত করা যায় না; কারণ মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। তিনি আরও জানান, নতুন বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে, যেখানে বেসরকারি সদস্য, মানবাধিকার কর্মী এবং জুডিশিয়াল কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। ফলে অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের সুযোগ থাকবে না।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান র‌্যাব বিলুপ্তির প্রস্তাবকে স্বাগত জানালেও নতুন বাহিনী নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে র‌্যাবের দ্বারা মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা জাতি আজও ভুলতে পারেনি। তিনি নারায়ণগঞ্জের সাত খুনের মামলার কথা উল্লেখ করে বলেন, একবার চুন খেয়ে গাল ঘা হলে মানুষ সাদা দই দেখলেও ভয় পায়। নতুন বাহিনী যেন কেবল নামসর্বস্ব না হয় এবং এটি যেন কেবল এপ্রন পরিবর্তন না হয়, সে বিষয়ে তিনি সতর্ক করেন। তিনি আইনটি গভীরভাবে পর্যালোচনার জন্য বিলটি উত্থাপন স্থগিত রেখে আগামী সপ্তাহে আনার অনুরোধ জানান।

বিরোধীদলীয় নেতার দাবির প্রেক্ষিতে সংসদে সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে, বিলটি সংসদের সম্পত্তি হিসেবে থাকবে এবং পরবর্তীতে তা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কমিটিতে অন্তত তিন থেকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হবে এবং সেখানে বিরোধী দলসহ সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনে বিলটিতে সংশোধনী আনা হবে।