বাংলাদেশ

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস অবিচ্ছেদ্য: মঈন খান

প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না গাজীপুরের বরমী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী তুন্দুল রুটির স্বাদ গাজীপুরের বরমী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী তুন্দুল রুটির স্বাদ
সব খবর

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৭। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে। এই আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনৈতিকভাবে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। তার শাসনামলে অর্থনীতিকে উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়, যা আজকের বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলের আদর্শ হলো ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নরসিংদীর সন্তান মরহুম আবদুল মোমেন খানের অবদানের কথা স্মরণ করেন, যিনি দলটির প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে ড. মঈন খান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সবশেষে, বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।