বাংলাদেশ

যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন

প্রতিবেদক
সব খবর

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ ও চিরস্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও ৪৯ বিজিবির সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন। এছাড়াও বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে শহীদ নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৫৯ সালের ১৪ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমান বিজিবি) যোগদান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধের এক পর্যায়ে শত্রু পক্ষের মর্টারের গোলার আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর বীরের মতো শাহাদত বরণ করেন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে তাকে সমাহিত করা হয়।

সব খবর