বিশ্ব

এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বৃটেন-ইসরাইল সম্পর্ক

প্রতিবেদক
৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার, আইফোন ও মোটরসাইকেল জব্দ ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার, আইফোন ও মোটরসাইকেল জব্দ সংসদে নামাজের বিরতি কাজে লাগানোর আহ্বান এমপি মুজিবুর রহমানের সংসদে নামাজের বিরতি কাজে লাগানোর আহ্বান এমপি মুজিবুর রহমানের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা, আন্দোলনের হুঁশিয়ারি রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা, আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী আরিফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী আরিফুল রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্: কবিতার নতুন ভূগোল ও ভাষার কারিগর রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্: কবিতার নতুন ভূগোল ও ভাষার কারিগর আগামী ৫ বছরে কৃষিতে ডিজেল পাম্পের পরিবর্তে আসবে সৌর বিদ্যুৎ আগামী ৫ বছরে কৃষিতে ডিজেল পাম্পের পরিবর্তে আসবে সৌর বিদ্যুৎ ২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
সব খবর

গত এক দশকের মধ্যে বৃটেন ও ইসরাইলের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। মূলত দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বৃটিশ সরকার বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করায় ইসরাইল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শুধু বৃটেন নয়, ফ্রান্স, স্পেন ও কানাডাসহ মোট ১২টি দেশ একই ধরনের পদক্ষেপ নেওয়ায় ইসরাইলের ক্ষোভ আরও বেড়েছে। লন্ডনের নীতিনির্ধারকরা ইসরাইল-ফিলিস্তিন নীতিতে বড় ধরনের পরিবর্তনের পর এমন কঠোর প্রতিক্রিয়ার আশঙ্কা করেছিলেন, তবে ইসরাইলের দ্রুত ও তীব্র পদক্ষেপ তাদের কিছুটা অবাক করেছে।

ইসরাইল সরকার পূর্ব জেরুজালেমে অবস্থিত বৃটিশ কনস্যুলেট বন্ধ করে দিয়েছে, যা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রধান কেন্দ্র ছিল। এছাড়া, গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য গত বছর প্রতিষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার’ থেকে বৃটিশ প্রতিনিধিদের সরিয়ে নেওয়ায় ইসরাইলের বৈরী মনোভাব স্পষ্ট হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৪ সালের রায়ের সাথে একমত পোষণ করে বৃটেন ঘোষণা করেছে যে, ইসরাইলের সামরিক উপস্থিতিসহ পুরো দখলদারিত্বই অবৈধ। এর প্রেক্ষিতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, সরকারের অর্থনৈতিক সম্পর্কেও এই রায়ের প্রতিফলন থাকা উচিত। ফলে শুধুমাত্র বসতিতে উৎপাদিত পণ্যই নয়, বরং বসতি নির্মাণ ও অবকাঠামোর সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া দখলদারিত্বে সহায়ক অস্ত্র বিক্রির ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নিজেকে ‘গর্বিত বৃটিশ ইহুদি’ ও ‘ইসরাইল রাষ্ট্রের অবিচল সমর্থক’ হিসেবে পরিচয় দিলেও এড মিলিব্যান্ড তার পূর্বসূরিদের চেয়ে অনেক বেশি কঠোর ভাষায় ইসরাইলের সমালোচনা করেছেন। তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে, বসতি স্থাপনকারীদের সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে এবং পশ্চিম তীরের কিছু এলাকায় ফিলিস্তিনিদের ‘জাতিগত নির্মূলের’ জন্য তারা দায়ী, যার দিকে ইসরাইল সরকার চোখ বন্ধ করে রেখেছে। মিলিব্যান্ড একে বৃটিশ নীতিতে একটি ‘নতুন সূচনা’ হিসেবে অভিহিত করেছেন।

ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন নির্বাচন পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আরের কঠোর প্রতিক্রিয়ার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। যদিও ইসরাইলিদের একটি বড় অংশ বসতি স্থাপনকারীদের উগ্র মতাদর্শ নিয়ে অস্বস্তি বোধ করেন, তবুও আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাওয়ার বিষয়টি তাদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। ইউরোভিশন বা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে প্রতিবাদ এবং আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা ইসরাইলিদের মধ্যে আরও বেশি আত্মরক্ষামূলক মনোভাব তৈরি করেছে।

তবে এর অর্থ এই নয় যে, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে দখল করা ভূখণ্ডে গড়ে ওঠা ইসরাইলি বসতিগুলো অবৈধ- এ কথার সঙ্গে তারা একমত। গত বছর সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট তার উত্তরসূরি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলকে আন্তর্জাতিকভাবে একঘরে রাষ্ট্রে পরিণত করার অভিযোগ তোলেন। অধিকাংশ ইসরাইলি তার সঙ্গে তীব্রভাবে দ্বিমত পোষণ কর