বাংলাদেশ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম

প্রতিবেদক
ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা, উত্তাল অধিবেশন সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা, উত্তাল অধিবেশন রুমিন ফারহানার বক্তব্য নিয়ে জামায়াত আমিরের মন্তব্য: গালি না দোয়া, বুঝিনি রুমিন ফারহানার বক্তব্য নিয়ে জামায়াত আমিরের মন্তব্য: গালি না দোয়া, বুঝিনি গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবি ছাত্রশক্তির পদযাত্রা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবি ছাত্রশক্তির পদযাত্রা
সব খবর

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পাইওনিয়ার বেইজে অবস্থিত একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৭ সেপ্টেম্বর ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে তা সম্পূর্ণ নির্বাপণ করে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে, অগ্নিকাণ্ডের স্থানটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাগুলোর বাইরে হওয়ায় সামগ্রিক নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে প্রকল্পের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনটির দুটি কক্ষের আসবাবপত্র, নথিপত্র এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ-সংক্রান্ত কিছু সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রয়োজনীয় নথিপত্রের ব্যাকআপ কপি সংরক্ষিত থাকায় প্রকল্পের তথ্য সংরক্ষণ বা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। প্রাথমিক ধারণা অনুযায়ী, স্প্লিট-টাইপ এসির ইনডোর ইউনিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকল্পের অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অগ্নিনিরাপত্তা বিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ।