অপরাধ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল
সব খবর

চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকায় যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের অতি দ্রুত হেফাজতে নিতে হবে। যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য বা ইউনিট এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত ১৭ই আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হওয়ার পর সিএনজিচালিত অটোরিকশায় হামলার শিকার হন অধ্যাপক আসাদুর রহমান। তিনি জানান, ঘটনার কিছুদিন আগে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নামে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করে তাকে বার্তা পাঠানো হয়েছিল এবং হামলার পরও তাকে হুমকি দেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকে ঘটনাস্থল থেকে, একজনকে লক্ষ্মীপুর থেকে এবং দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র পেশাজীবী, ডাক্তার, প্রকৌশলী ও ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করছে। এই চক্রের মূল হোতা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে সে এই অপরাধের পথ বেছে নেয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

পুলিশের কার্যক্রমের প্রশংসা করলেও মন্ত্রী জানান, তাদের আরও কাজ বাকি আছে এবং এসব সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হওয়ার আশায় বিভিন্ন দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে বলেও তিনি উল্লেখ করেন।

চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ৫০০টি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। কোনো চিকিৎসক ব্যক্তিগত চেম্বার বা ক্লিনিকে বিশেষ নিরাপত্তাঝুঁকি অনুভব করলে তাকে পুলিশকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইজিপি মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং ডিবি প্রধান মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে একই চক্রের হুমকির শিকার ডা. এ কে এম আমিনুল হককে দেখতে যান।