অপরাধ

নিউইয়র্কে ফ্রাইড চিকেনের দোকানে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক বন্দুকধারীর হামলায় রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামক একটি ফ্রাইড চিকেনের দোকানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন বলে তার সহকর্মী ও পরিচিতজনরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, বন্দুকধারী দোকানে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি চালালে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে এবং রাজু বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় উভয়কে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজু মৃত্যুবরণ করেন। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি অবস্থিত রেস্তোরাঁয় দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত হয়েছিলেন। তাদের উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। নিহত রাজুর দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রাজুর মৃত্যুতে তার ঘনিষ্ঠজনরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, উন্নত ও নিরাপদ জীবনের প্রত্যাশায় মাত্র কয়েক বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্রবাস জীবনের শুরুর দিকেই তাকে নির্মমভাবে প্রাণ হারাতে হলো। এদিকে, কমিউনিটি নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করার পাশাপাশি জড়িত বন্দুকধারীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।