বাংলাদেশ

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সফল চাষিদের সংবর্ধনা

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার উপকূলীয় উপজেলা চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষপদ্ধতির প্রসারে গুরুত্বারোপ করা হয়।

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

আলোচনা সভায় বক্তারা জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, উপকূলীয় অঞ্চলের অর্থনীতিকে গতিশীল করতে এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিহার্য। চরাঞ্চলের চাষিদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে মাছ চাষে উৎসাহিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও সহায়তা অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল উদ্যোক্তা ও চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিথিরা মেরিকালচারে সাফল্যের জন্য হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল মোতালেব (পিতা: মো. মহসিন), কার্প মিশ্র চাষে অবদানের জন্য জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এস এম রাশেদ (পিতা: আবদুল রব) এবং সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে নূরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রাকিব হোসেনের (পিতা: মো. মোস্তফা) হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন।