বাংলাদেশ

শিশুদের হামের টিকা নিশ্চিত করতে জরুরি সুপারিশ

প্রতিবেদক
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাইকেল জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় মাইকেল জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩
সব খবর

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে ৬ মাস থেকে ৯ বছর বয়সী টিকা না পাওয়া শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার সুপারিশ করেছে একটি যৌথ স্বাধীন মূল্যায়ন দল। সংক্রমণ ও টিকা না পাওয়া শিশুর সংখ্যা বেশি, এমন জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও টিকায় প্রতিরোধযোগ্য রোগ নজরদারি পর্যালোচনার অংশ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৭০ সদস্যের এই দলটি আরও সুপারিশ করেছে যে, হামের প্রাদুর্ভাব কমাতে বাদ পড়া শিশু ও সংক্রমণ বেশি থাকা জেলাগুলোতে এখনই অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। নিয়মিত টিকার ক্ষেত্রে শিশুদের বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর এবং হাম–রুবেলার টিকার পরবর্তী জাতীয় ক্যাম্পেইনের পরিকল্পনা সময়মতো করার কথাও বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, টিকা সংগ্রহ ও বিতরণের আন্তর্জাতিক মঞ্চের প্রতিনিধি এবং দেশি জনস্বাস্থ্যবিদ, সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই দলটি মনে করে, টিকাদানের ব্যর্থতার কারণেই বাংলাদেশে হামের প্রাদুর্ভাবের বিস্ফোরণ ঘটেছে। ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে বিপুলসংখ্যক শিশুর টিকা থেকে বাদ পড়া, ২০২৫ সালে হাম–রুবেলার টিকার মজুত ফুরিয়ে যাওয়া এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের নিয়মিত টিকা থেকে বাদ দেওয়া এর প্রধান কারণ। দেশের জনঘনত্ব ও প্রাদুর্ভাবে অপর্যাপ্ত সাড়ার কারণেও পরিস্থিতি এই পর্যায়ে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৬৬ জন রোগী হাসপাতালে এসেছে এবং ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বিশেষজ্ঞরা সন্দেহভাজন সব রোগীর (জ্বর ও র‍্যাশ আছে) সাধারণ তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করার ওপর জোর দিয়েছেন। এছাড়া প্রতিটি হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চর্চা নিশ্চিত করতে এবং হালনাগাদ রোগী ব্যবস্থাপনা নির্দেশনা হাসপাতালে রাখতে বলেছেন।

মূল্যায়ন দলটি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘস্থায়ীভাবে বাদ পড়া শিশুদের টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য টিকাদানের স্থানীয় পরিকল্পনা হালনাগদ করার পরামর্শ দিয়েছে। যোগ্য সব শিশুকে ঠিক সময়ে নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিতে শিশুদের সর্বোচ্চ বয়স দুই বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার সুপারিশ করা হয়েছে। পরবর্তী সময়ে সব বয়সের উপযুক্ত মানুষের টিকার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। বিদ্যালয়ে ভর্তির সময় শিশুদের টিকাদানের কার্ড যাচাই–বাছাই করে বাদ পড়া শিশুদের টিকা নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেছেন।

জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, মূল্যায়ন দলের প্রায় সব সুপারিশই গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের টিকাদানের বয়স বাড়ানোর দাবির সঙ্গে একমত পোষণ করেন। তবে হাম মোকাবিলায় কমিউনিটির সম্পৃক্ততার বিষয়টি সুপারিশে কম গুরুত্ব পাওয়ায় তিনি কিছুটা উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক ও ওষুধের সহায়তা না দিলে তাদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া কঠিন হবে, যা সংক্রমণ নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করবে।

বিশেষজ্ঞ দল টিকার কার্যকারিতার ওপর প্রভাব ফেলে এমন প্রাতিষ্ঠানিক ও মাঠপর্যায়ের ত্রুটিগুলো খতিয়ে দেখতে গবেষণার ওপর জোর দিয়েছে। এছাড়া নয় মাসের কম বয়সী শিশুদের তথ্য পর্যালোচনা করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সম্ভবত সেই ক্যাম্পেইন হবে ২০২৯ বা ২০৩০ সালে।.যৌথ স্বাধীন মূল্যায়ন দলের সুপারিশ প্রায় সবগুলোই গুরুত্বপূর্ণ।