স্বাস্থ্য

ডেঙ্গু মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতিবেদক
সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতের মাটি ব্যবহার করে হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ হুমায়ুন কবিরের ভারতের মাটি ব্যবহার করে হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ হুমায়ুন কবিরের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে নেই সুস্পষ্ট নির্দেশনা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে নেই সুস্পষ্ট নির্দেশনা স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেব না: নাহিদ ইসলাম স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেব না: নাহিদ ইসলাম মাসে কোটি টাকা চাঁদা তুলতেন সন্ত্রাসী ইমন, ভাগ যেত বিদেশে মাসে কোটি টাকা চাঁদা তুলতেন সন্ত্রাসী ইমন, ভাগ যেত বিদেশে ঢাকায় এমবাপ্পেকে আনার পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী ঢাকায় এমবাপ্পেকে আনার পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী
সব খবর

ডেঙ্গু মোকাবিলায় অযথা আতঙ্কিত না হয়ে বরং সর্বোচ্চ সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা স্পষ্ট করেছেন যে, ডেঙ্গু প্রতিরোধে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা সুনির্দিষ্ট কার্যকর ওষুধ নেই, তাই মশার কামড় থেকে সুরক্ষা এবং এডিস মশার বংশবিস্তার রোধ করাই বাঁচার প্রধান উপায়। বিশেষজ্ঞরা মনে করেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই রোগ নিয়ন্ত্রণ করা কঠিন।

এডিস মশার উৎপত্তিস্থল মূলত আমাদের বাড়ির ভেতর, আঙিনা, ছাদ এবং আশপাশের জমে থাকা পানি। তাই বাড়ির আনাচে-কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ সরিয়ে ফেলা জরুরি। বিশেষ করে ফুলের টব, ড্রাম, বালতি, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের নিচের পাত্রে যেন পাঁচদিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাড়ির আশপাশের ঝোপঝাড় ও জলাশয় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ১৫৬ জন। এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৯ জন রোগী সুস্থ হয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু হাসপাতালে নয়, বরং বাড়ি, কর্মস্থল ও বিদ্যালয় থেকে শুরু করতে হবে। রোগীকে দ্রুত শনাক্ত করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বৃষ্টির পর প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে পারলে ডেঙ্গুর এই বার্ষিক ভোগান্তি থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান জানান, ডেঙ্গু জ্বরে শরীরের তাপমাত্রা ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। এ সময় শরীর মুছে দেওয়া ও মাথায় পানি দেওয়ার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। জ্বরের তীব্রতা অনুযায়ী ছয় থেকে আট ঘণ্টা পরপর প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন তিনি। ডেঙ্গু জ্বরের চিকিৎসায় পর্যাপ্ত তরল খাবার যেমন—ডাবের পানি, ফলের রস, ওরস্যালাইন ও স্যুপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন এই চিকিৎসক।