আইন ও আদালত

ডিজিএফআইয়ের আয়নাঘরে ২৬টি নির্জন কক্ষের সন্ধান পেল ট্রাইব্যুনাল

প্রতিবেদক
হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
সব খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক ডিজিএফআইয়ের কুখ্যাত বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি), যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সরেজমিনে পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এই পরিদর্শনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউশনের অন্যান্য সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রসিকিউশন নিশ্চিত করেছে যে, এই বন্দিশালায় মোট ২৬টি নির্জন কক্ষ রয়েছে। ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে কাফরুল থানাধীন এলাকায় ডিজিএফআইয়ের প্রধান কার্যালয় ও মেস-বির মধ্যবর্তী একটি পুরোনো দোতলা ভবনের নিচতলায় এই বন্দিশালাটি অবস্থিত। সেখানে থাকা ২৬টি স্থায়ী সেলের মধ্যে কিছু ১৬ ফুট বাই ৬ ফুট এবং কিছু ১২ ফুট বাই ৮ ফুট আকৃতির। এগুলোর দেয়াল সিমেন্ট দিয়ে এবড়োথেবড়ো করে নির্মিত এবং ছাদ অত্যন্ত উঁচু। অপেক্ষাকৃত বড় দুটি সেল ‘ভিআইপি সেল’ হিসেবে পরিচিত, যেগুলোতে কোনো জানালা নেই। এছাড়া লোহার শিকের দরজার সাথে কাঠের দরজার ব্যবহার এবং জিজ্ঞাসাবাদের জন্য সাউন্ডপ্রুফ দুটি বিশেষ কক্ষের অস্তিত্ব পাওয়া গেছে, যা নানা নির্যাতনের উপকরণের মাধ্যমে সজ্জিত ছিল। বর্তমানে জেআইসির বাইরে ‘করোনা আইসোলেশন সেন্টার’ নামে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে।

তৎকালীন হাসিনা সরকারের নির্দেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই বন্দিশালায় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ইসলামপন্থীদের আইনবহির্ভূতভাবে বছরের পর বছর আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হতো। ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ও হুমাম কাদের চৌধুরীর মতো ব্যক্তিদের এখানে দীর্ঘ সময় বন্দী রাখা হয়েছিল। জুলাই বিপ্লবের পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ও ১২ জন সাবেক-বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। ১৩ জন আসামির মধ্যে বর্তমানে ৩ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২৩: ০৮আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২৩: ১৯