অপরাধ

একই নারীকে দুই ভাইয়ের বিয়ে নিয়ে থানায় মারামারি, আহত ৫

প্রতিবেদক
জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল
সব খবর

ফরিদপুরের ভাঙ্গা থানায় একই নারীকে দুই ভাইয়ের বিয়ে করা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট দুই ভাই হলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইকরাম শেখ এবং তার ছোট ভাই আব্দুল্লাহ শেখ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড় ভাই ইকরাম শেখ মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পার্শ্ববর্তী সোনাখলা গ্রামের পূর্ণিমাকে বিয়ে করেন। বিয়ের পর আব্দুল্লাহ তার ভাবিকে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে যাতায়াতে সহায়তা করতেন, যার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ইকরাম মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে ফিরে পূর্ণিমার সঙ্গে সংসার শুরু করেন। এর মধ্যেই আব্দুল্লাহ ও পূর্ণিমা পালিয়ে বিয়ে করেন।

শনিবার দুপুরে ইকরাম ও তার পরিবারের লোকজন আব্দুল্লাহ এবং পূর্ণিমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা থানার সামনে পৌঁছান। সেখানে পূর্ণিমা ও আব্দুল্লাহকে একসঙ্গে দেখে পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে মারধর শুরু করলে পূর্ণিমা দৌড়ে থানার ভেতর আশ্রয় নেন। সেখানেও তুমুল মারামারি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আব্দুল্লাহ ও পূর্ণিমাসহ পাঁচজন আহত হন। আহত আব্দুল্লাহকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পূর্ণিমাকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

পূর্ণিমা দাবি করেছেন, আব্দুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তিনিই তার স্বামী। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এক ভাইয়ের স্ত্রীকে ছোট ভাইয়ের বিয়ে করা নিয়ে থানার গেটের সামনে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন পালিয়ে থানায় ঢুকলে উৎসুক জনতাও ভেতরে প্রবেশ করে। পরে অভিভাবকরা তাদের নিয়ে যান। ওসি আরও জানান, থানায় মারামারি ঠেকাতে পুলিশ কাজ করেছে এবং এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি।