আইন ও আদালত

নতুন মামলায় গ্রেফতার, মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

প্রতিবেদক
ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা
সব খবর

আটটি মামলায় জামিন পাওয়ার পরও কারাগার থেকে মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের। নতুন আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর ফলে তার কারামুক্তি আবারও আটকে গেছে। বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে বনানী থানার একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন, সাবেক এই প্রধান বিচারপতিকে সশরীরে আদালতে হাজির না করে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয় এবং শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এদিকে, এই নতুন মামলায়ও তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন, যার শুনানি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একের পর এক মামলায় গ্রেফতারের এই প্রক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন। তিনি গণমাধ্যমকে বলেন, এক মামলায় জামিন পাওয়ার পরপরই অন্য মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। এটি নবম মামলা। ওনার মুক্তি কবে মিলবে তা আমরা জানি না। আমরা এখন ওনার মামলার সেঞ্চুরি পূরণের অপেক্ষায় আছি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির বাসভবন থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন। শুরুতে তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরপরই তাকে নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। সবশেষ গত ৩০ জুন রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। কিন্তু এর দুই দিনের মাথায় বনানী থানার এসআই সাইফুল ইসলাম তাকে এই নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মহাখালীতে সেতু ভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর হামলা, গুলি ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫-৩০ জন গুরুতর আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ২০ নভেম্বর ভুক্তভোগী উজ্জ্বল মিয়া বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।