রাজনীতি

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে অনুমোদন র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে অনুমোদন জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মক্কা চুক্তি নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত জালিল রাহিমি মক্কা চুক্তি নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত জালিল রাহিমি ৫০তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ৫০তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষে আহত ৩ সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষে আহত ৩ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র
সব খবর

দেশের সাম্প্রতিক বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের ‘ভুল নীতি’ এবং আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতাকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী গত ৯ই আগস্ট ৩ হাজার ৭০০ মেগাওয়াট ঘাটতির তথ্য তুলে ধরে বলেন, সত্য লুকানোর কোনো সুযোগ নেই। জনগণের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আশ্বস্ত করেন, কারিগরি সমস্যার সমাধান ও সরকারের নতুন পদক্ষেপের ফলে আগামী ১৫ দিনের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটবে।

প্রতিমন্ত্রী জানান, দেশে গ্যাসভিত্তিক ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও দৈনিক ১৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। তবে দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানি মিলিয়ে বর্তমানে ২৩০০ থেকে ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে পুরো গ্যাস ব্যবহার করলে শিল্প ও বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, তাই অর্থনীতি রক্ষায় খাতগুলোর মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে।

কারিগরি বিপর্যয়ের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের ৬১৬ মেগাওয়াটের দুটি ইউনিট বর্তমানে ত্রুটির কারণে বন্ধ আছে। আদানির সঙ্গে চুক্তির আওতায় ১৬০০ মেগাওয়াট পাওয়ার কথা থাকলেও পাওয়া যাচ্ছে দিনে ৯০০ ও রাতে ১১০০ মেগাওয়াট। এছাড়া গত ২১শে জুলাই এলএনজি সরবরাহের দুটি এফএসআরইউ-এর একটি নষ্ট হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল, যার প্রভাব বিদ্যুৎ খাতে পড়েছে। তবে এই সংকটের ৮৮ শতাংশ সমাধান হয়েছে বলে তিনি জানান।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এফএসআরইউ স্থাপনের চুক্তি বাতিল না হলে এমন পরিস্থিতি হতো না। বর্তমান সরকার দ্রুততম সময়ে নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা ২০২৮ সালের মধ্যে চালু হবে। এছাড়া রূপটপ সোলার পলিসি এবং এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্তের ফলে আগামী গ্রীষ্মে বিদ্যুৎ কষ্ট আর থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।