চাকরি

চাকরি নয়, নিজেই কর্মসংস্থান গড়ুন: কৃষিতে উদ্যোক্তা হওয়ার আহ্বান

প্রতিবেদক
রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিস্তার: বছরে অপরাধী বেড়েছে ৩৫ শতাংশ রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিস্তার: বছরে অপরাধী বেড়েছে ৩৫ শতাংশ মশা মারতে ঢাকা উত্তরের কাছে ওষুধ ধার নিল দক্ষিণ সিটি মশা মারতে ঢাকা উত্তরের কাছে ওষুধ ধার নিল দক্ষিণ সিটি শনিবার রাজধানীতে ওলামা-মাশায়েখ সম্মেলন, থাকবে শীর্ষ আলেমদের অংশগ্রহণ শনিবার রাজধানীতে ওলামা-মাশায়েখ সম্মেলন, থাকবে শীর্ষ আলেমদের অংশগ্রহণ চট্টগ্রামে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার চট্টগ্রামে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার দক্ষিণাঞ্চলের জন্য রাস্তা ও রেলপথ ভিক্ষা চেয়েছেন শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণাঞ্চলের জন্য রাস্তা ও রেলপথ ভিক্ষা চেয়েছেন শফিকুল ইসলাম মাসুদ নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলন: ট্রাম্পের নীতির প্রভাব ও ভারতের কূটনৈতিক চ্যালেঞ্জ ব্রিকস শীর্ষ সম্মেলন: ট্রাম্পের নীতির প্রভাব ও ভারতের কূটনৈতিক চ্যালেঞ্জ বরিশালে সমকাল অফিসের ভেতর থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সমকাল অফিসের ভেতর থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউনিয়ন পর্যায়ে ছোট ব্যবসায় মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনা ইউনিয়ন পর্যায়ে ছোট ব্যবসায় মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনা বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার
সব খবর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রেক্ষাপটে সবাই সরকারি চাকরি পাবেন না। তাই চাকরির পেছনে না ছুটে নিজেরাই এগ্রো বেইজড ইন্ডাস্ট্রি, পোল্ট্রি কিংবা খামার গড়ে তুলে লাখো মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করুন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে লেভেল-১, সেমিস্টার-১ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, আপনারা লাখো শিক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে এখানে পড়ার সুযোগ পেয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থে গড়ে উঠেছে, তাই পড়াশোনা শেষে দেশের প্রতি সেই ঋণ আপনাদেরই শোধ করতে হবে।

মন্ত্রী আরও জানান, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘এগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোক্তা হয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারেন। পাশাপাশি নতুন প্রযুক্তি ও গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, রাজনীতি থাকবে, তবে সেই রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে ইতিবাচক। তাহলেই আমরা সবাই মিলে নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।

এ সময় তিনি শেকৃবির আবাসন সংকট নিরসন এবং গবেষকদের জন্য গবেষণা তহবিল বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ডিপার্টমেন্টের চেয়ারম্যানসহ ছাত্রদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে, শিবির ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও পরবর্তীতে তারা অনুষ্ঠান বর্জন করে স্থান ত্যাগ করেন।