জীবনযাপন

খাসি না থাকায় বিয়ে ভেঙে ভাইরাল প্রবাসী জুনায়েদ এবার বিয়ে করলেন

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের
সব খবর

বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে বিতর্কের জেরে বিয়ে না করেই ফিরে গিয়ে দেশজুড়ে আলোচনায় আসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার নতুন করে বিয়ে করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে তার এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় ছয় লাখ টাকা। কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জুনায়েদ দীর্ঘ সময় ধরে জাপানে বসবাস করছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি নিশ্চিত করে তিনি নিজের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে আখাউড়ার তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়ে বড় ধরনের এক কাণ্ড ঘটিয়েছিলেন জুনায়েদ। কনেপক্ষের আয়োজনে বরের খাবারের মেনুতে ‘খদ্দরে’ খাসির মাংস না থাকায় তিনি বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে আসেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। কনেপক্ষের অভিযোগ ছিল, বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হলেও তাতে খাসি ছিল না। এ নিয়ে জুনায়েদ আপত্তি জানান এবং খাসি ছাড়া তিনি খাবেন না বা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন না বলে সাফ জানিয়ে দেন। উপস্থিত স্বজন ও স্থানীয়রা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এবং শেষ পর্যন্ত বিয়ে না করেই চলে যান।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র একদিনের ব্যবধানে জুনায়েদের নতুন বিয়ের খবর সামনে আসে। এবার তিনি আগের কনের পাশের গ্রামের এক তরুণীকে বিয়ে করেছেন। নতুন এই বিয়ের অনুষ্ঠানে বরকে ‘আস্ত খাসি’ পরিবেশন করা হয়েছে, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আগের ‘খাসি-কাণ্ডের’ ঘটনার পর নতুন বিয়ের অনুষ্ঠানে খাসির উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আবারও হাস্যরস ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, শেষ পর্যন্ত ‘আস্ত খাসি’ দিয়েই নিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ভাইরাল হওয়া এই প্রবাসী।