বাংলাদেশ

ফুটপাতে থাকা অসহায় মুক্তা ও তার সন্তানের দায়িত্ব নিলেন বাবর

প্রতিবেদক
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন
সব খবর

ঢাকার পুরানা পল্টনের ফুটপাতে জীবন অতিবাহিত করা মুক্তা বেগম নামের এক অসহায় নারী ও তার সন্তানের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে তিনি মুক্তা বেগমের দুর্দশার কথা শোনেন এবং তার জীবনের গল্প সম্পর্কে অবগত হন। নেত্রকোনা-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য মুক্তাকে আশ্বস্ত করে জানান, তার জন্য একটি নতুন ও স্থায়ী ঠিকানার ব্যবস্থা করা হবে।

লুৎফুজ্জামান বাবর বলেন, মুক্তা বেগম তার নির্বাচনী এলাকা মোহনগঞ্জের বাসিন্দা। নিজের এলাকার একজন মানুষ রাস্তায় সন্তানদের নিয়ে অভুক্ত দিন কাটাচ্ছেন—এমন খবর পেয়েই তিনি ছুটে এসেছেন। তিনি জানান, মোহনগঞ্জে মুক্তা বেগমকে একটি ছোট জায়গা দিয়ে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি, যাতে তাকে আর ভিক্ষাবৃত্তি করতে না হয়। এছাড়া মুক্তার ছোট ছেলে মেহেদির দায়িত্বও তিনি নিজে গ্রহণ করেছেন। বাবর আরও বলেন, মুক্তা বেগমের জন্য একটি চাকরির ব্যবস্থা করা এখন তার প্রথম কাজ।

নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে মুক্তা বেগম জানান, বছরের পর বছর তিনি ফুটপাতেই থাকছেন। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। বড় মেয়ে বিবাহিত এবং মাদকাসক্ত বড় ছেলে আলাদা থাকেন। বর্তমানে ছোট ছেলে মেহেদিকে নিয়ে তার সংসার। মুক্তা বেগম বলেন, ছোট সন্তানকে কেউ দেখার না থাকায় অনেক সময় ঘুমিয়ে পড়লে তিনি বাচ্চার পায়ে দড়ি বেঁধে রাখেন, যাতে কেউ তাকে নিয়ে যেতে না পারে। এমপির এমন উদ্যোগে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি আমাকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন, আল্লাহ তাকে ভালো রাখুন।