অর্থনীতি

সৌরবিদ্যুৎ ব্যবসায় আনুষ্ঠানিকভাবে পা রাখছে ম্যাক্স গ্রুপ

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতে এবার সৌরবিদ্যুৎ ব্যবসায় আনুষ্ঠানিকভাবে প্রবেশের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ম্যাক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। নিজস্ব সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট পণ্য ও সেবা বাজারে আনার লক্ষ্যে ইতোমধ্যে ২০ কোটি টাকার সরঞ্জাম অর্ডার করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত চায়নাভিত্তিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনার্জির ‘ওয়ার্ল্ড ট্যুর ২০২৬—বাংলাদেশ রোডশো’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর জানান, ইতোমধ্যে ম্যাক্স গ্রুপের একটি কারখানায় ২.৫ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। বাজারে নিজস্ব পণ্য ও সেবা আনতে তারা বিশ্বখ্যাত চীনা প্রতিষ্ঠান ‘ব্লু কার্বন’ এবং ‘চিন্ট’-এর সঙ্গে যৌথভাবে কাজ করছেন। ম্যাক্স গ্রুপ চেয়ারম্যান বলেন, সরকার বর্তমানে ইউটিলিটি-স্কেল, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও সৌর সেচসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের যে সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে, তা ব্যবসায়ীদের জন্য এক বিশাল বাজার সম্ভাবনা তৈরি করেছে। তিনি চীনের নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সম্ভাব্য কৌশলগত অংশীদার হিসেবে দেখার আহ্বান জানান।

অ্যাস্ট্রোনার্জির শিল্পে ২০ বছর পূর্তি এবং বাংলাদেশে তাদের উপস্থিতি জোরদারের অংশ হিসেবে এই রোডশোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অ্যাস্ট্রোনার্জির সর্বশেষ প্রযুক্তির ‘N7 Pro’ সৌর মডিউল। কোম্পানি সূত্রে জানানো হয়, অধিক কার্যক্ষমতা, স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার কারণে এই মডিউলটি বাংলাদেশে দক্ষ সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোডশোতে দেশি-বিদেশি বিনিয়োগকারী, পরিবেশক ও চীনা প্রতিনিধি দল অংশ নেয়। আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পরিবেশক ও প্রকল্পগুলোকে পুরস্কৃত করার পাশাপাশি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির টেকসই সম্প্রসারণে একটি দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, আন্তর্জাতিক সংকট ও জ্বালানি আমদানির নির্ভরতা কমাতে বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি এখন আর বিলাসিতা বা ঐচ্ছিক বিষয় নয়—এটি জাতীয় জ্বালানি নিরাপত্তার কৌশলগত প্রয়োজন। তিনি বিদেশি বিনিয়োগকারীদের শুধু প্রযুক্তি সরবরাহে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি হস্তান্তর, প্রতিযোগিতামূলক অর্থায়ন এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জোরদারে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে জমকালো গালা নাইট, লাইভ মিউজিক ও লটারি ড্রয়ের মাধ্যমে নতুন এই অংশীদারত্ব উদযাপন করা হয়।