স্বাস্থ্য অধিদফতর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উল্লেখিত সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১২ জন রোগী।

















