বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গোয়ার ডোনা পাউলায় অবস্থিত নিজ বাসভবনে অভিনেতা নানা পাটেকরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৫টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

















