অপরাধ

নরসিংদীতে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যায় ঢাবিতে বিচার চেয়ে মানববন্ধন

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত বাক্প্রতিবন্ধী ববি বেগম (৭০) হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘উদ্বিগ্ন জনতা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি সারা দেশে জননিরাপত্তা নিশ্চিত করারও জোর আহ্বান জানান আন্দোলনকারীরা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ জুলাই রাত ২টার দিকে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমন্ত অবস্থায় ববি বেগমের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা বৃদ্ধাকে মারধর করে তাঁর দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায়। হামলায় গুরুতর আহত ববি বেগম দীর্ঘ লড়াইয়ের পর ৭ জুলাই রাতে মৃত্যুবরণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও মানবাধিকার কর্মীরাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একজন অসহায়, প্রবীণ ও বাক্প্রতিবন্ধী নারীর ওপর এমন নৃশংস হামলা কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি দেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার উদ্বেগজনক চিত্র। তারা অভিযোগ করেন যে, সারা দেশে ছিনতাই, হত্যা ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ বাড়লেও সরকার জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।

বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে। মানববন্ধনে ববি বেগম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার দাবি তোলা হয়। সবশেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ন্যায়বিচারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও ক্ষুণ্ন হবে এবং রাষ্ট্রের উচিত জনগণের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় সমান গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।