বাংলাদেশ

প্রতিবন্ধীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সব খবর

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, এই সমাজের প্রতি এবং দেশের মানুষের প্রতি আমাদের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি আপনাদের প্রতিও সরকারের সুনির্দিষ্ট দায়িত্ব আছে। তিনি স্বীকার করেন যে, সরকার বা সমাজের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য যতটুকু করা প্রয়োজন ছিল, তা এখনো পুরোপুরি সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কষ্ট আমরা বুঝি এবং দৈনন্দিন জীবনে স্বাভাবিক চলাফেরা ও বিভিন্ন কাজে আপনারা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তা আমাদের অজানা নয়। তিনি আশ্বাস দেন, আমরা কাজ শুরু করেছি এবং আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। সরকার এই কমিউনিটির পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেসব সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন, তা দূর করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে অনেকগুলো দাবি মেনে নেওয়ার নির্দেশ দেন। প্রতিবন্ধীদের পক্ষ থেকে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।

বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হলে প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া কৃষিখাতে কাজ করতে আগ্রহী প্রতিবন্ধীদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করা, চাকরিতে বয়সসীমা শিথিল করা এবং বড় শহরগুলোতে প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর দাবির বিষয়েও ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি। প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতার পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বাড়লে ভবিষ্যতে এই ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে। অনুষ্ঠানে মো. মহসিন নামের একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার দিলে তিনি মঞ্চ থেকে নেমে এসে তা গ্রহণ করেন এবং ওই ক্রীড়াবিদের দলকে বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।