রাজনীতি

রাষ্ট্রপতি হলে মির্জা ফখরুলের শূন্যপদে কারা আসছেন?

প্রতিবেদক
আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম
সব খবর

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আজ দুপুরের পর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রার্থী চূড়ান্ত করেছেন। আজই নির্বাচন কমিশনে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাঁর নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের তিনটি পদ ফাঁকা হয়ে যাবে। বিএনপির সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের আগেই আজ তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ ছেড়ে দেবেন। সরকারের স্থানীয় সরকারমন্ত্রীর পদও তিনি শিগগিরই ছাড়বেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় তাঁর ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করবে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রায় ১৬ বছর ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হন এবং ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসনের পুরো সময় তিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ছয়বার কারাবরণ করেন এবং প্রতিকূলতার মুখে দলের নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তাঁর সম্ভাব্য উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দলের ভেতরে বর্তমানে দুজন নেতার নাম বেশি আলোচনায় এসেছে। তাঁদের একজন হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যজন হলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, জাতীয় কাউন্সিলের আগে বা কাউন্সিলকে কেন্দ্র করে দলটি প্রাথমিকভাবে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে। এরপর জাতীয় কাউন্সিলে বা তার কাছাকাছি সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দায়িত্বশীল নেতাদের কেউ কেউ মনে করছেন, রুহুল কবির রিজভী যেহেতু এবার নির্বাচনে অংশ নেননি এবং মন্ত্রিসভাতেও নেই, তাই মহাসচিবের পদ শূন্য হলে তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা বেশি।

মির্জা ফখরুল পদত্যাগ করলে তাঁর মন্ত্রণালয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে, নাকি বর্তমান মন্ত্রিসভা থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

রাষ্ট্রপতি পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ বিকেল চারটা পর্যন্ত। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে বিএনপি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, তবে আনুষ্ঠানিকভাবে কাকে প্রার্থী করা হবে, তা জানায়নি। দলটির সূত্র বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা নিশ্চিত। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে আপত্তি নেই—এমন অঙ্গীকারনামায় তিনি সইও করেছেন, যা রাষ্ট্রপতি নির্বাচনের আইনি প্রক্রিয়ার অংশ। আজ দুপুরে সচিবালয়ে বৈঠকের পরই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হতে পারে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। এর ফলে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে।

সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে জামায়াতসহ বিরোধীদের সদস্যসংখ্যা সংরক্ষিত নারীসহ ৯০। ফলে বিএনপি-সমর্থিত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।

সংবিধানের ৫০ (১) ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি পাঁচ বছরের মেয়াদে পদে অধিষ্ঠিত থাকবেন। তবে তাঁর উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদ ছাড়তে পারেন।

সংবিধানে আরও বলা আছে, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন। অর্থাৎ, রাষ্ট্রপতি পদে থেকে সংসদ সদস্য পদে থাকা যাবে না। সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের দিনেই তাঁর সংসদে আসন শূন্য হয়ে যাবে।

তবে কোনো মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মন্ত্রিত্ব শেষ হয়ে যাওয়ার সরাসরি বিধান নেই। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তাঁর আর মন্ত্রী হিসেবে বহাল থাকার সুযোগ নেই। কারণ, সংবিধানের ৫৬(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদ সরকারের মন্ত্রিসভার কাঠামোর অংশ, অন্যদিকে ৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। অতীতে আবদুর রহমান বিশ্বাস, আবদুল হামিদসহ অন্যান্য নেতা স্পিকার বা মন্ত্রিসভা থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং তাঁরা তাঁদের পূর্বের পদ ত্যাগ করেছিলেন।