রাজনীতি

প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন নয়, প্রেসিডেন্ট পদে অলি আহমদের মনোনয়ন জমা

প্রতিবেদক
আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম
সব খবর

প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত তফসিল অনুযায়ী জোটের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে হামিদুর রহমান আজাদ জানান, অলি আহমদের প্রস্তাবক হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আল আমিন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সকল প্রয়োজনীয় তথ্য ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি যথাযথভাবে পূরণ করে জমা দেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট যাচাই-বাছাইয়ের মাধ্যমে অলি আহমদের মনোনয়ন বৈধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, বাংলাদেশের ইতিহাসে সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দল একক প্রার্থী দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকে না। তারা দাবি করেন, ১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। জোটের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, জয়-পরাজয় মুখ্য নয়, বরং প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক তা তারা চান না। গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা ও একে সঠিক ধারায় ফিরিয়ে আনতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

অলি আহমদকে প্রার্থী করার কারণ হিসেবে তার মুক্তিযোদ্ধা পরিচয়, তিনবার মন্ত্রী ও ছয়বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং উচ্চশিক্ষিত ও বিতর্কহীন ব্যক্তিত্বের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে বক্তারা বলেন, অনাস্থা ভোট ও অর্থবিল ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট ও মতপ্রকাশের সুযোগ থাকা উচিত। এছাড়া গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির অভিযোগ তুলে তারা বলেন, এটি বাস্তবায়ন হলে অলি আহমদ বড় ব্যবধানে জয়ী হতে পারতেন। সচিবালয়ে সরকারি জায়গায় রাজনৈতিক দলের বৈঠক নিয়েও তারা প্রশ্ন তোলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারী, খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দিন, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, এলডিপির ডা. ওমর ফারুক, এবি পার্টির আবদুল্লাহ আল মামুন রানা, জাকপার রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের মাওলানা মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির আবদুল মজিদ আতহারীসহ জোটের শীর্ষ নেতারা এবং বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।