বাংলাদেশ

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সব খবর

নিজের একসময়ের শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেশ পুনর্গঠন ও দেশকে বাসযোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, যা জুলাই আন্দোলনের মাধ্যমে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে, কেবল আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বাসা থেকে বের হয়ে সরকারপ্রধান সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেন। এর মধ্যে ছিল উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, সরকারি বাংলা কলেজ, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার। বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিষ্কার রাখা এবং বেশি বেশি গাছ লাগানো তাদেরই দায়িত্ব। সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করা সম্ভব নয় উল্লেখ করে তিনি তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদের সচেতন করার পরামর্শ দেন। মিরপুর বাংলা কলেজ পরিদর্শনে তিনি বিএনসিসি ও স্কাউট সদস্যদের গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বের অন্যতম বায়ুদূষিত শহর ঢাকার পরিবেশ ক্রমেই অবনতি হচ্ছে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি উত্তরণে তিনি গাছ লাগানোর ওপর জোর দেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা যখন কোনো কর্মসূচির অংশ হিসেবে মাঠে নামে, তখন কাজ দ্রুত হয়, তবে এই উদ্যম কেবল নির্দিষ্ট কর্মসূচিতে সীমাবদ্ধ রাখা যাবে না। তিনি জাপানের উদাহরণ টেনে বলেন, সেখানে মানুষের ময়লা না ফেলার অভ্যাসই পরিবেশ সুন্দর রাখার মূল চাবিকাঠি। এত বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়লে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া কঠিন, তাই মানুষকে সুস্থ রাখতে পরিবেশ পরিষ্কার রাখা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

২০০৪-০৫ সালের দিকে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে ঢাকা শহরে প্রায় ৮০ হাজার নিমগাছ রোপণের কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের আরও বেশি গাছ লাগাতে অনুপ্রাণিত করেন। তিনি বলেন, ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে এবং তারাই এই দেশ পরিচালনা করবে। এছাড়া পরিদর্শনকালে তিনি মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এ সময় উপস্থিত ছিলেন।