বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের জ্ঞানেশ কুমারকে ঘিরে মোদি সরকারের অচলাবস্থা: কেন এই অনড় অবস্থান? জ্ঞানেশ কুমারকে ঘিরে মোদি সরকারের অচলাবস্থা: কেন এই অনড় অবস্থান?
সব খবর

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে ব্যয় হয়, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। তবে এটি জনগণের কষ্টার্জিত অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা সবাই সর্বোচ্চ মনোযোগ দেবেন।

সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার একটি বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা যারা সরকারি দায়িত্বে আছি, তারা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছি। এই সুযোগকে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যার ওপর যখন যে দায়িত্ব অর্পিত থাকে, তাকে সেই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে। প্রত্যেকেরই আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা থাকতে হবে।

সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য সঠিকভাবে কাজে লাগানো যায়, আসুন আমরা সবাই সেই চেষ্টা করি। এছাড়া সভায় কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।

উক্ত সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।