বাংলাদেশ

তরুণরাই গড়বে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সব খবর

একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে, কারণ দেশের স্বার্থ রক্ষা পেলেই প্রতিটি নাগরিকের স্বার্থ নিশ্চিত করা সম্ভব হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তরুণরা, যারা শিক্ষার্থী বা বিভিন্ন পেশায় যুক্ত, তারা নিজেদের পড়াশোনা ও দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করছেন। মানুষের বিপদে তাদের এই এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত, প্রবীণদের বুদ্ধি ও পরামর্শ থাকলেও মাঠ পর্যায়ে তরুণরাই সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেকোনো বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস ও উদ্ভাবনী মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তায় সরকার স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনা করছে এবং মেধাবীদের সহায়তায় ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। এছাড়া দেশের ৪৩২টি যুব সংগঠনকে তাদের কার্যক্রম গতিশীল করতে প্রতিটি সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন এবং দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। পরিশেষে, তরুণদের দেশপ্রেম ও মানবিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পুনরায় বলেন, সবার আগে বাংলাদেশ—এই লক্ষ্য নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।