আইন ও আদালত

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের উদ্যোগ, খসড়া আইন প্রকাশ

প্রতিবেদক
হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা পাবনার আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচার থেকে ১২ জনের যক্ষ্মা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
সব খবর

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে এবং এ বিষয়ে জনসাধারণের মতামত আহ্বান করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, জনমত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণের পর খসড়াটি চূড়ান্ত করা হবে। পরবর্তীতে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে আইনটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট, যার নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। বাহিনীটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত হলেও দেশের যেকোনো স্থানে প্রয়োজনে ইউনিট স্থাপনের সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠনের বিধানও এতে অন্তর্ভুক্ত রয়েছে। নতুন আইন কার্যকর হলে র‌্যাবের বর্তমান জনবল, সম্পদ, তহবিল, চলমান মামলা, প্রশাসনিক কার্যক্রম ও চুক্তি এসআরবির অধীনে স্থানান্তরিত হবে। নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত র‌্যাবের বিদ্যমান কার্যবিধি প্রয়োজনীয় অভিযোজনসহ কার্যকর থাকবে।

এসআরবির কার্যপরিধি ও ক্ষমতার বিষয়ে খসড়ায় বলা হয়েছে, বাহিনীটি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার করতে পারবে। তাদের মাদক, অস্ত্র, বিস্ফোরক, মানবপাচার, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ এবং রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধ দমনে অভিযান পরিচালনার ক্ষমতা দেওয়া হবে। এছাড়া আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে ফৌজদারি মামলার তদন্তের পাশাপাশি নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধানও রাখা হয়েছে।

জবাবদিহিতা নিশ্চিত করতে খসড়া আইনে একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এই কমিটি নাগরিকদের অভিযোগ তদন্ত, অনুসন্ধান দল গঠন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। এছাড়া বাহিনীর কার্যক্রমে অনিয়ম, হয়রানি বা অবৈধ প্রভাবের অভিযোগও এই কমিটি পর্যালোচনা করবে। সদস্যদের জন্য কঠোর শৃঙ্খলা ও আচরণবিধি প্রস্তাব করা হয়েছে, যেখানে দায়িত্বে অবহেলা, বেআইনি অর্থ আদায়, সরকারি অস্ত্রের অপব্যবহার, অপরাধীকে পালাতে সহায়তা কিংবা মাদকাসক্তির মতো অপরাধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

উল্লেখ্য যে, ২০০৪ সালে প্রতিষ্ঠিত র‌্যাব দুই দশকের বেশি সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। তবে বিভিন্ন সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ওঠায় সরকার এখন নতুন কাঠামো ও জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে এসআরবি গঠনের এই উদ্যোগ নিয়েছে।