বাংলাদেশ

গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপের নামে সরকারি চাল আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সব খবর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে পূজা অনুষ্ঠিত হয়নি এমন তিনটি মণ্ডপের নামে সরকারি জিআর চাল বরাদ্দ ও তা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম এবং পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতিরা। তাদের দাবি, পূজা না হওয়া সত্ত্বেও মন্দিরের নামে চাল বরাদ্দ করা হয়েছে এবং উত্তোলন করা সেই চাল বিক্রি করে দেওয়া হয়েছে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গত ১১ অক্টোবরের বরাদ্দ তালিকা অনুযায়ী, বেতগাড়ী ইউনিয়নের ২১টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ১২ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। তালিকায় পুটিমারী পশ্চিমপাড়া দুর্গা মন্দির, পশ্চিম খাপড়িখাল সার্বজনীন কালী মন্দির এবং দোন্দোরা সার্বজনীন দুর্গা মন্দিরের নাম রয়েছে। প্রতিটি মন্দিরের অনুকূলে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেখানো হয়েছে।

পুটিমারী পশ্চিমপাড়া দুর্গা মন্দিরের সভাপতি স্বাধীন চন্দ্র রায় জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং বরাদ্দ তালিকার জন্য কোনো স্বাক্ষরও করেননি। তার অভিযোগ, পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন চন্দ্র এ কাজ করেছেন। অন্যদিকে, পশ্চিম খাপড়িখাল সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের সভাপতি পরিমল চন্দ্র রায় জানান, ২০২৫ সাল থেকে ওই স্থানে কোনো পূজা উদ্‌যাপন করা হয়নি, এবারও হয়নি। যারা এই অনিয়মের সঙ্গে জড়িত তাদের শাস্তি দাবি করেন তিনি।

সরকারি নিয়ম অনুযায়ী, জিআর চাল বিতরণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কাজের অংশ। ফলে পূজা না হওয়া সত্ত্বেও কোন নথির ভিত্তিতে এই বরাদ্দ দেওয়া হলো, কারা চাল উত্তোলন করলেন এবং বিতরণপ্রক্রিয়ায় দায়িত্বরতদের ভূমিকা কী ছিল, তা তদন্তের দাবি উঠেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিআইও মাইদুল ইসলাম মন্তব্য করেন যে, এটি কোনো বিষয় নয় এবং বিষয়টি অটোমেটিক ঠিক হয়ে যাবে। অন্যদিকে পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায় বলেন, এটি ভুল হয়েছে এবং তারা চাল ফেরত দেবেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানিয়েছেন, বিষয়টি জানার পর পর্যবেক্ষণ করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, পূজা উদ্‌যাপন কমিটিকে তলব করা হয়েছে এবং বরাদ্দ ও চাল উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও অনিয়ম বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।