খেলা

না ফেরার দেশে বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়া

প্রতিবেদক
সব খবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিজ্ঞ স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়া আর আমাদের মাঝে নেই। রোববার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে স্কোরিংয়ের সাথে যুক্ত ছিলেন সৈয়দুর রহমান ভূঁইয়া। তিনি টেস্ট ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ আসরেও স্কোরারের দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ ক্যারিয়ার ও স্কোরিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন তাকে সেরা স্কোরারের পুরস্কারে ভূষিত করেছিল।

সব খবর