অপরাধ

শাহজালালে ২ কোটি ৭৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েক দিনে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান ও অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে গোল্ড পেস্ট, ভ্যাপ, ভ্যাপ লিকুইড, বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ঔষধ ও মদসহ মোট ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক করা হয়েছে। বিমানবন্দরের এ, বি ও সি-শিফটের পৃথক অভিযানে চোরাচালান ও অবৈধ আমদানির এসব প্রচেষ্টা নস্যাৎ করা হয়।

সিআইআইডির তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড ৫০১ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন, পিক্সেল ফোন, ১৬১ কার্টন এমওএনডি সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। একই দিনে ইকে ৫৮২ ও কিউআর ৬৪০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা ইকে ৫৮২, বিএস ৩৪২ ও জিএফ ২৫০ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ১ হাজার ৭৪০ পিস বা ৬৯ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ঔষধ আটক করা হয়, যার মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা। একই দিনে বি-শিফটের পৃথক অভিযানে বিএস ৩৪৬, বিএস ৩১৬ ও ইকে ৫৮৬ ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও ৪ লিটার বিদেশি মদসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

১৮ আগস্ট কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল ১৮৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন, রেডমি ফোন, আইফোনের এসকেডি পার্টস এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ঔষধ আটক করা হয়, যার বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা। এছাড়া ১৭ আগস্ট দুবাই থেকে আসা ইকে ৫৮৪ ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়, যা প্রক্রিয়াজাত করার পর ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। ওই একই অভিযানে ৮ কেজি গৌরি ক্রিম ও ১৪ কার্টন এমওএনডি সিগারেটও জব্দ করা হয়। সব মিলিয়ে এ অভিযানে ৯৫ লাখ ৩৫ হাজার টাকার পণ্য আটক হয়।

সিআইআইডি জানায়, বর্তমানে চোরাচালানের কৌশল ও ধরনে পরিবর্তন এসেছে। স্বর্ণের পেস্ট থেকে শুরু করে ভ্যাপ, মোবাইল, সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের মতো পণ্যের চোরাচালান শনাক্তে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক নজরদারি আরও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইআইডি সূত্র জানায়, গত ২১ আগস্ট মহাপরিচালকের কাছ থেকে পাওয়া নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা Flydubai-এর FZ501 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের iPhone ও Pixel ফোন, ১৬১ কার্টন MOND সিগারেট, Whitening Serum ও দুটি ল্যাপটপ পাওয়া যায়। একই দিনে EK582 ও QR640 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

১৮ আগস্ট কলম্বো-ঢাকা রুটের SriLankan Airlines-এর UL189 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের iPhone ও Redmi ফোন, iPhone-এর SKD front ও back parts এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ঔষধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।